1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

‘কার্তিক আরিয়ানকে আমার বিছানায় দেখলে অবাক হবো না’

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২০

বলিউডে পা রেখেছেন অভিনেত্রী পূজা বেদীর মেয়ে আলাইয়া ফার্নিচারওয়ালা। হিন্দি ছবির রঙিন পর্দায় উপস্থিত হওয়ার আগেই ‘সাহসী’ মন্তব্য করে আলোচনায় এলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির জানায়, ‘জওয়ানি জানেমান’ নামের সিনেমায় অভিনয় করেছেন আলাইয়া ফার্নিচারওয়ালা। মুক্তি প্রতিক্ষীত এ ছবিতে আরও অভিনয় করেছেন সাইফ আলি খান ও টাব্বু। সম্প্রতি একটি টকশো’তে হাজির হন আলাইয়া, সেখানেই ‘সাহসী’ সব কথাবার্তা বলেন তিনি।

শোতে বলিউডের হালের অন্যতম ক্রেজ কার্তিক আরিয়ান সম্পর্কে বলতে গিয়ে আলাইয়া বলেন, ‘লাভ আজ কাল সিনেমার ট্রেলারে কার্তিক ও সারার মধ্যে ঘনিষ্ঠ দৃশ্য দেখার পরে কার্তিক আরিয়ানের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে আমার আপত্তি নেই।’

যদি কোনো দিন ঘুম থেকে উঠে দেখেন আপনার বিছানায় কার্তিক শুয়ে রয়েছেন, তবে কেমন হবে জানতে চাইলে আলাইয়া বলেন, ‘আমি ঘুম থেকে উঠে কার্তিক আরিয়ানকে আমার বিছানায় পেলে অবাক হব না।’

বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান

 

এই অভিনেত্রী বলেন, ‘আমার সমসাময়িকদের সবার ক্যারিয়ার গ্রাফ খুব ভালো করে দেখি।’

শো’টির ‘কিল, ম্যারি, হুক-আপ’ বিভাগে আলাইয়া বলেন, ‘আমি বরুণ ধাওয়ানকে বিয়ে করতাম, কার্তিকের সঙ্গে প্রেম করতাম আর ঈশান খট্টরকে মেরে ফেলতাম।’

সমলিঙ্গের বিষয়ে এই বিভাগে অভিনেত্রী বলেন, ‘আমি সারা আলি খানকে বিয়ে করতাম, জাহ্নবী কাপুরের সঙ্গে প্রেম করতাম আর অনন্যা পান্ডেকে মেরে ফেলতাম।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com