1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে দুই পক্ষের মারামারির সময়ে ককটেল বিস্ফোরণে মো. জাহিদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি মোবাইল সার্ভিসিং এর দোকানে কাজ করতেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোর আনুমানিক পৌনে ৪টার দিকে এ ঘটনাটি ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ভোর পৌনে ৫টায় মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, ‘যুবকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।’

নিহতের ভগ্নিপতি রবিন হোসেন উজ্জ্বল জানিয়েছেন, তার শ্যালক জাহিদ কল্যাণপুর মিজান টাওয়ারে মোবাইল সার্ভিসিং এর কাজ করতো।

তিনি বলেন, ভোরে আযানের আগে জেনেভা ক্যাম্পের ভেতরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সে সময়ে জাহিদ বাসা থেকে বের হয়ে এগিয়ে সামনে গেলে, একটি ককটেল বোমা এসে তার মাথায় লাগে। এতে সে গুরুতর আহত হয়। পরে সেখান থেকে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা-নিরিক্ষার শেষে মৃত ঘোষণা করেন।

জাহিদ জেনেভা ক্যাম্পের মৃত ইরানের ছেলে। পাঁচ বোন দুই ভাইয়ের মধ্যে সে ছিল সবার ছোট।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com