1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

কাতারে কর্মহীনদের জন্য নতুন চাকরির সুযোগ

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০

মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে কাতারে বিভিন্ন কোম্পানি অর্থনৈতিক সংকটে মুখ থুবড়ে পড়ে। এর ফলে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের অনেক নাগরিক কর্মহীন হয়ে পড়েন। বর্তমানে ওইসব কর্মহীন বা চাকরি হারানো কর্মীদের জন্য অনলাইনের মাধ্যমে পুনরায় চাকরির নিয়োগ পেতে নতুনভাবে উদ্যোগ নিয়েছে কাতার চেম্বার ও কাতার শ্রম মন্ত্রণালয়।

কাতারের অভ্যন্তরীণ চাকরির বাজার পুনরায় সচল রাখতে অনলাইনে আবেদনের মাধ্যমে নিবন্ধন শুরু করেছে কাতার চেম্বার। এতে করে চাকরি হারানো কর্মীদের নতুন কাজ খুজে পেতে সহায়ক হবে এবং সহজে কাফালাও পরিবর্তন করতে পারবেন।

অনলাইনে আবেদনের ক্ষেত্রে বাংলাদেশি কর্মীসহ অন্য দেশের নাগরিককে সঠিকভাবে তথ্য প্রদান করতে হবে এবং নিবন্ধনে কাতার আইডি কপি, পাসপোর্ট কপি, জীবন বৃত্তান্ত (সিভি) সংযুক্ত করতে হবে।

এ ছাড়া বর্তমান কোম্পানির নাম, বাণিজ্যিক রেজিস্ট্রেশন নং, কোম্পানি রেজিস্ট্রেশন নং, কাতার আইডি নং, পূর্বের কাজের অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা, জন্ম তারিখ এর খালি ঘর পূরণে মনোযোগী হতে হবে।

কাতার চেম্বারের এই অনলাইন নিবন্ধনের মাধ্যমে নির্ধারিত নিয়মে নতুনভাবে কর্মী সংগ্রহ করতে পারবেন বিভিন্ন কোম্পানি। নতুনভাবে অনলাইনে চাকরির আবেদনের নিবন্ধন লিংক (https://www.qatarchamber.com/qc-employment/) সংযুক্ত দেওয়া আছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com