1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ৮ জনের ৭ বছর কারাদণ্ড ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ‘বিদায় নেওয়া সহজ নয়’, আর্জেন্টিনাকে আবেগঘন বার্তা মেসির ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ প্রধানমন্ত্রীর দিল্লিতে রাহুলের মামলা দায়ের, ‘ভারত হবে যন্তর মন্তর’ বিশ্বব্যাংক থেকে দশ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার হুতির হামলা : নিরাপত্তা শঙ্কায় প্রাসাদ থেকে প্রাসাদে ছুটছেন যুবরাজ সালমান: রিপোর্ট মঙ্গল গ্রহে নতুন রেকর্ড গড়ল নাসার পারসিভারেন্স রোবটযান ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী

শিক্ষানবিশ ৬২ এএসপির সমাপনী কুচকাওয়াজ কেন আটকে গেল

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে অনুষ্ঠিতব্য শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের (এএসপি) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ স্থগিত করা হয়েছে। আজ রবিবার এটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া জানিয়েছে, অনিবার্য কারণবশত ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের রবিবারের সমাপনী কুচকাওয়াজ হচ্ছে না। তবে অনুষ্ঠানে যোগদানের জন্য এরই মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপিসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা সারদা পুলিশ একাডেমিতে অবস্থান করছেন বলে জানা গেছে।

৬২ পুলিশ ক্যাডারকে ছাত্রলীগ আখ্যা দিয়ে তাদের নিয়োগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। ছাত্রলীগ নেতাদের পুলিশ বাহিনীতে যোগদানের সনদ বর্তমান সরকার কেন দিচ্ছে, তা নিয়ে প্রতিক্রিয়া শুরু হয়েছে।

অভিযোগ উঠেছে, ৪০তম বিসিএস পুলিশ ক্যাডারের ওই কর্মকর্তারা ২০২২ সালের ৪ ডিসেম্বর সারদা পুলিশ একাডেমিতে যোগদান করেন। অভিযোগ রয়েছে, শেখ হাসিনা সরকার তিনটি ক্যাটাগরিতে ৪০তম বিসিএস থেকে প্রার্থী নির্বাচন করে। এগুলো হলো ছাত্রলীগ, গোপালগঞ্জের বাসিন্দা ও দলীয় ক্যাডার। সে সময় লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েও অনেকেই বাদ পড়েন শুধুমাত্র এসবি এবং এনএসআই’র রিপোর্টের কারণে। আওয়ামী লীগ না করলে কাউকেই নিয়োগ দেওয়া হয়নি। একই সঙ্গে ফলাফল যত ভালোই হোক, পরিবারের কেউ বিএনপি অথবা জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত থাকলে তাকে বাদ দেওয়া হয়েছে।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের বিচার না হওয়া পর্যন্ত সরকারি কোনো দাওয়াত গ্রহণ করবেন না বলে জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার। ৪০তম বিসিএসে নিয়োগপ্রাপ্ত ৬২ পুলিশ ক্যাডারের (এএসপি) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া দাওয়াত প্রত্যাখ্যান করেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com