1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

লকডাউনে মানসিক অবসাদে ভুগছে শিশুরা

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০

করোনা ভাইরাসের মহামারীর মধ্যে বিশ্বজুড়ে শিশুরা মারাত্মক মানসিক চাপে রয়েছে। তারা আগের মতো আর হাসিখুশি থাকছে না। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক গবেষণায় এসব তথ্য বেরিয়ে এসেছে। গতকাল এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল।

গবেষণায় বলা হয়-বাবা-মারা জানাচ্ছেন তাদের সন্তানরা আগের চেয়ে বেশি অবসাদগ্রস্ত হয়ে পড়ছে, তারা বেশি উদ্বিগ্ন হয়ে পড়ছে। গবেষণায় আরও বলা হয়-বিশেষ করে অল্প বয়সের শিশুরা বেশি অবসাদগ্রস্ত হয়ে পড়ছে। যাদের বয়স আট থেকে দশ তাদের তুলনামূলক বেশি সমস্যা দেখা যাচ্ছে। এসব শিশুদের মধ্যে আচরণগত পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। তারা হঠাৎ করে রেগে যাচ্ছে বা অবাধ্য হচ্ছে বা জেদ করছে।

এ গবেষণায় দশ হাজারের বেশি বাবা-মা অংশ নিয়েছিলেন। তারা নিজেদের সন্তানের মানসিক স্বাস্থ্যের ব্যাপারে তধ্য দিয়েছেন। এ গবেষণার সঙ্গে যুক্ত অধ্যাপক কেথি ক্রেসওয়েল বলেন, চলমান মহামারীতে শিশুদের মানসিক স্বাস্থ্যের দিকটি নজর দেয়া খুবই প্রয়োজন। আমরা গবেষণায় দেখেছি শিশুদের ক্ষেত্রে কিছু সমস্যা সাময়িক কিন্তু কিছু সমস্যা বেশ জটিল রূপ ধারণ করছে। কোনো শিশু হয়তো সহজেই পরিস্থিতি থেকে মুক্তি পেতে পারে আবার কোনো শিশু পরিস্থিতি দ্বারা মারাত্মক প্রভাবিত হতে পারে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com