1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

বাড়ছে করোনার তাণ্ডব, আবারো উর্ধ্বমুখী মৃত্যু

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৬ মার্চ, ২০২২

বিশ্বে করোনা শনাক্ত-মৃত্যু আবারো বাড়ল। বুধবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরো ১৬ লাখ ৮৬ হাজার ৯৭৬ জন। এ সময় মারা গেছেন ৫ হাজার ২৭৭ জন।

এর আগে মঙ্গলবার (১৫ মার্চ) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছিলেন ১১ লাখ ৯৫ হাজার ৩১৩ জন। এ সময় মারা গিয়েছিলেন ৪ হাজার ৯ জন।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্যে দেখা গেছে, বুধবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৬ কোটি ১৫ লাখ ৩২ হাজার ৪৬৮ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৯ কোটি ৪৮ লাখ ৬৬ হাজার ৭৬৭ জন। এ ছাড়া মারা গেছেন ৬০ লাখ ৭৩ হাজার ২১৬ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ১২ লাখ ৪৪ হাজার ৯৩৬ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৯২ হাজার ৩০২ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ২৯ লাখ ৯৮ হাজার ৬৪৬ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ১৬ হাজার ১০৩ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৯৪ লাখ ৩২ হাজার ২৭৪ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৫৫ হাজার ৬৪৯ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ৩৬ লাখ ৪৯ হাজার ৬১৫ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৪০ হাজার ৪৪০ জন।

পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ১ কোটি ৯৮ লাখ ২০ হাজার ১৮১ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৬৩ হাজার ৯৫ জন।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com