1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেল বাংলাদেশ

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২০

অস্ট্রেলিয়ায় চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে টানা তিন ম্যাচে হেরে ছিটকে গেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ভারত, দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া ও আজ শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে গ্রুপপর্বেই বিদায় ঘণ্টা বেজে যায় সালমা খাতুনদের।

বাংলাদেশ সময় আজ ভোরে মেলবোর্নের জংশন ওভালে শুরু হওয়া এই ম্যাচে টস জিতে ব্যাটিং নেয় নিউজিল্যান্ড। ঋতু মণির অবিশ্বাস্য বোলিংয়ে ১০০ রানের মধ্যেই কিউই নারীদের বেঁধে রাখে লাল সবুজের প্রতিনিধিরা। ১৮ ওভার ২ বল খেলে সব কটি উইকেট হারিয়ে মাত্র ৯১ রান করে নিউজিল্যান্ড। বাংলাদেশের হয়ে ঋতু মণি সর্বোচ্চ চার উইকেট নেন। এ ছাড়া সালমা খাতুন তিনটি ও রুমানা আহমেদ নেন দুটি উইকেট।

৯২ রানের টার্গেটে খেলতে নেমে ৪০ রান না করতেই চার উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। শেষ পর্যন্ত ৭৫ রানে সব কটি উইকেট হারিয়ে ১৭ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় সালমা খাতুনদের। সর্বোচ্চ ২১ রান করেন নিগার সুলতানা। মুরশিদা ও ঋতু মণির ব্যাট থেকে আসে ১১ রান। এ ছাড়া আর কোনো ব্যাটারই দুই অঙ্কের মুখ দেখেননি।

এখন পর্যন্ত খেলা গ্রুপ পর্বের তিন ম্যাচে এটাই সবচেয়ে কম ব্যবধানে হার। প্রথম বিপক্ষে ভারতের বিপক্ষে ১৮ রানে লড়াই করে হারেন রুমানারা। দ্বিতীয় ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে হারতে হয় ৮৬ রানের বড় ব্যবধানে। চতুর্থ ও সর্বশেষ ম্যাচটি শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামবে মার্চের দুই তারিখ ভোর ৬টায়।

এই ম্যাচে জিতে বিশ্বকাপে টিকে রইল নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার সঙ্গে শেষ ম্যাচ জিতলেই সেমিফাইনালে খেলার আশা টিকে থাকবে তাদের।

তিন ম্যাচ খেলে সর্বোচ্চ ছয় পয়েন্ট ভারতের, সমান ম্যাচে চার পয়েন্ট অস্ট্রেলিয়ায় ও দুই পয়েন্ট নিউজিল্যান্ডের। বাংলাদেশ ও শ্রীলঙ্কার পয়েন্ট শূন্য। বাংলাদেশ তিনটি ম্যাচ খেললেও শ্রীলঙ্কা খেলেছে দুটি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com