1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

মামির সঙ্গে গোপন সম্পর্কের অপবাদ মামার, ভাগ্নের আত্মহত্যা

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৪ মার্চ, ২০২১

মামির সঙ্গে গোপন সম্পর্ক রয়েছে- এমন মিথ্যা অপবাদ সইতে না পেরে আত্মহত্যা করেছেন সাদিকুর রহমান আনান (২২) নামে এক তরুণ। গতকাল শনিবার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সদরের ভাটি তাহিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাদিকুর রহমান আনান ওই গ্রামের আব্দুল আহাদের ছেলে। গতকাল নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

জানা গেছে, সাদিকুর রহমান আনান তার মামাতো দুই ভাইকে প্রাইভেট পড়াতেন। দৈনন্দিন যাতায়াতের কারণে আনানের নিজের মামাই তার স্ত্রীর সঙ্গে ভাগ্নের গোপন সম্পর্ক রয়েছে বলে অপবাদ দেন। মামা শাহনশাহর এমন অপবাদ সইতে পারেননি আনান। পরে গতকাল বিকেলে নিজের ঘরের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে স্বজনরা তাকে ঝুলতে দেখে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল লতিফ তরফদার ঘটনা নিশ্চিত করেন। জানান, নিহতের লাশ ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com