1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

ডেমোক্র্যাটরা হোয়াইট হাউস পাবে না, মন্তব্য ট্রাম্পের

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৬ জানুয়ারী, ২০২১

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে দুই সিনেট আসনের রানঅফ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। জনগণকে রিপাবলিকানদের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিদায়ি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সভায় এ আহ্বান জানান ট্রাম্প। সেখানে তিনি ডেমোক্র্যাটরা হোয়াইট হাউস পাবে না বলে মন্তব্য করেন।

গত সোমবার ডাল্টনে অনুষ্ঠিত এ সভায় ৮১ মিনিট ধরে বক্তব্য দেন ট্রাম্প। সেখানে তিনি নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ নিয়েও কথা বলেন।

ট্রাম্প বলেন, ‘জর্জিয়া কোনোভাবেই আমাদের হাতছাড়া হওয়া যাবে না। জর্জিয়ার লোকজন যেন অবশ্যই রিপাবলিকানদের ভোট দেয়। ওরা (ডেমোক্র্যাটরা) হোয়াইট হাউসও পাবে না।’

নিজ দলের জন্য ভোট আহ্বান করে ট্রাম্প আরও বলেন, ‘আমাদের ভালোবাসার আমেরিকাকে রক্ষার জন্য এটাই আপনাদের শেষ সুযোগ। আপনারা ভোট দিতে না এলে মৌলবাদী ডেমোক্র্যাটরা জিতে যাবে।’

ডাল্টন ও আটলান্টা অঙ্গরাজ্যের দুই আসনে জয়ের ওপরই নির্ভর করছে সিনেটের কর্তৃত্ব। ১০০ আসনের সিনেটে বর্তমানে রিপাবলিকানদের হাতে রয়েছে ৫০ আসন। আর ডেমোক্র্যাটদের রয়েছে ৪৮টি। উভয় আসনে প্রার্থীদের প্রতি জনসমর্থনের হারের ব্যবধান কম, তাই যে কেউ জয় পেতে পারেন। এখন পর্যন্ত ৫৯ শতাংশ ভোট গণনা হয়েছে রিপাবলিকানদের পক্ষে ৪৯ শতাংশ ও ডেমোক্র্যাটদের পক্ষে ৪৮ শতাংশ সমর্থন দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com