1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

পরমাণু অস্ত্র নিরোধে জাতিসংঘে ৪ সুপারিশ পররাষ্ট্রমন্ত্রীর

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩ অক্টোবর, ২০২০

টেকসই উন্নয়নের লক্ষ্যে পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। জাতিসংঘের একটি প্ল্যানারি অধিবেশনে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

আজ শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, আন্তর্জাতিক পরমাণু অস্ত্র নিরোধ দিবস উপলক্ষে আয়োজিত এই অধিবেশনে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী। অধিবেশনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় পরমাণু অস্ত্র নিরোধ করতে হবে।

পরমাণু অস্ত্র নিরোধে বেশ কয়েকটি সুপারিশ তুলে ধরেন ড. এ কে আব্দুল মোমেন। এসব সুপারিশের মধ্যে রয়েছে- পরমাণু অস্ত্র ফ্রি জোন প্রতিষ্ঠা, মানব কল্যাণে পরমাণু প্রযুক্তি ব্যবহার, সন্ত্রাসবাদী গোষ্ঠীর কাছে পরমাণু অস্ত্র যেন কোনোভাবেই না যায়- সেই পদক্ষেপ গ্রহণ ও পরমাণু অস্ত্র নিরোধে জনসচেতনতা গড়ে তোলা।

২০১৯ সালে বাংলাদেশ জাতিসংঘের পরমাণু অস্ত্র নিরোধ চুক্তিতে সই করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com