1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

নিউইয়র্কে ৬ মাস পর খুললো স্কুল

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০

৬ মাস পর গতকাল মঙ্গলবার থেকে করোনা ভীতির মধ্যেই নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলে ফিরেছে কোমলমতি ছাত্র-ছাত্রীরা। প্রাইমারি স্কুলের ৩ লক্ষাধিক শিশুর জন্য ক্লাসরুম স্বাস্থ্যসম্মত করতে সিটি প্রশাসনকে কয়েক দফা সময় নিতে হয়েছে।

এতদসত্বেও অভিভাবক এবং অধিকাংশ শিক্ষকই স্বস্তি বোধ করেননি প্রথম দিনে। স্কুলে প্রবেশ পথেই সকলের তাপমাত্রা পরীক্ষা করা হয়। ৯০ ডিগ্রির ওপরে তাপমাত্রা রয়েছে এমন কাউকে ভেতরে ঢুকতে দেয়া হয়নি। উল্লেখ্য, জুনিয়র এবং উচ্চ বিদ্যালয় তথা ষষ্ঠ থেকে দ্বাদশ গ্রেডের ছাত্র-ছাত্রীরাও শীঘ্রই ক্লাসে ফিরবে। তবে তাদের ক্লাস চলবে সপ্তাহে ৩ দিন। অর্থাৎ সামাজিক দূরত্ব মেনে ক্লাস নেয়া হবে বিধায় আসন ব্যবস্থা এবং স্থান সংকটের কারণে এ ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে।

আরো উল্লেখ্য, মাসাধিককাল পর এই সিটিতে করোনা সংক্রমণের হার ১% এর নীচে থেকে বেড়ে ৩% এর অধিক হয়েছে একইদিন। এজন্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সিটি মেয়র বিল ডি ব্লাসিয়ো এবং স্টেট গভর্ণর এ্যান্ড্রু ক্যুমো। সিটি মেয়র অবশ্য বলেছেন যে, যদি সংক্রমণের হার টানা ৭ দিন ৩% এর অধিক হয় তাহলে পুনরায় স্কুল বন্ধ ঘোষণা করা হবে। গত সাতদিনের বৃদ্ধির গড় হার ছিল ১.৩৮%। অর্থাৎ একশত জনের টেস্টে পজিটিভ রেজাল্ট এসেছে ১.৩৮ জনের।   এই সিটির অর্থোডক্স জুইশ অধ্যুষিত এলাকায় স্বাস্থ্যবিধি অবজ্ঞার পরিপ্রেক্ষিতে হঠাৎ করেই সংক্রমণের হার বেড়েছে বলে উল্লেখ করেছেন সিটি মেয়র এবং স্টেট গভর্ণর।

 

এদিকে, টানা ৬ মাস পর বুধবার (৩০ সেপ্টেম্বর) থেকে নিউইয়র্ক সিটির রেস্টুরেন্টের ভেতরে বসে খাবারের অনুমতি দেয়া হলো। তবে আসন সাজাতে হবে সামাজিক দূরত্ব মেনে অর্থাৎ মোট জায়গার মাত্র ২৫ ভাগ এলাকায় গ্রাহকেরা বসার সুযোগ পাবেন। এভাবে ৩০ দিন চলার পর যদি সংক্রমণের হার না বাড়ে তবে ১ নভেম্বর থেকে ৫০% জায়গায় চেয়ার-টেবিল বসানোর অনুমতি দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com