1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ

রুহানি-এরদোগান বৈঠকে, যা বললেন ‍তুর্কি প্রেসিডেন্ট

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান দু’দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তিগুলো দ্রুত বাস্তবায়ন করার ওপর গুরুত্ব আরোপ করেছেন। ইরান ও তুরস্কের সর্বোচ্চ কৌশলগত সম্পর্ক পরিষদের ষষ্ঠ বৈঠকে তারা এ গুরুত্ব আরোপ করেন।

মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত এ বৈঠকে প্রেসিডেন্ট রুহানি বলেন, জ্বালানি ও পরিবহন খাতের পাশাপাশি পর্যটন এবং তেল ও গ্যাস খাতে পুঁজি বিনিয়োগের বিষয়ে এরইমধ্যে দু’দেশের মধ্যে যেসব চুক্তি সই হয়েছে সেগুলো অবিলম্বে বাস্তবায়ন করা দরকার।

বিভিন্ন আঞ্চলিক বিষয়ে ইরান ও তুরস্কের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে জানিয়ে রুহানি বলেন, রাশিয়াকে সঙ্গে নিয়ে আস্তানা শান্তি প্রক্রিয়ার মাধ্যমে তেহরান ও আঙ্কারা সিরিয়ায় সন্ত্রাসবাদের অবসান ঘটাতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।

অনলাইন বৈঠকে তুর্কি প্রেসিডেন্ট এরদোগানও দু’দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তিগুলো দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়ে বলেন, তুরস্ক ইরানের জ্বালানী, পরিবহন ও পর্যটন খাতে পুঁজি বিনিয়োগের জন্য সব সময় প্রস্তুত রয়েছে।

মধ্যপ্রাচ্যের কোনো কোনো দেশ ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার যে উদ্যোগ নিয়েছে তার তীব্র সমালোচনা করে এরদোগান বলেন, এসব দেশ মুসলিম বিশ্বের সঙ্গে সুস্পষ্ট বিশ্বাসঘাতকতা করেছে যা মুসলিম জাতিগুলোর স্বার্থ পরিপন্থি। পার্সটুডে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com