1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

শেখ হাসিনাকে হটাতে ঐক্যের বিকল্প নেই : যুক্তরাষ্ট্র বিএনপির সভায় হেলাল খান

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্র বিএনপির এক গ্রæপের সভায় বেলুন উড়িয়ে এবং কেক কেটে উৎসবের আমেজে অনুষ্ঠান করা হয়। ১ সেপ্টেম্বরর মঙ্গলবার অপরাহ্নে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি ও চিত্রনায়ক হেলাল খান। এ সময় প্রদত্ত বক্তব্যে হেলাল খান ‘শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে অবৈধ হিসেবে অভিহিত করে বলেন, ‘এই সরকারকে বিদায় করতে হলে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে দেশ ও প্রবাসের সকলকে। একটি দুর্বার আন্দোলনের মাধ্যমেই এই সরকারকে বিদায় করতে হবে।’ এ সময় স্লোগান উঠে ‘শুভ শুভ শুভদিন-বিএনপির জন্মদিন’, ‘কে বলেছে জিয়া নেই-জিয়া সারা বাংলায়’, ‘এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে’। হেলাল খান আয়োজকদের পক্ষ থেকে দু:খপ্রকাশ করে বলেন, করোনা মহামারির কারণে ব্যাপক আয়োজনে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান করা সম্ভব হচ্ছে না। তবে নেতা-কর্মীরা এখন অনেক বেশী চাঙ্গা বাংলাদেশে গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার আন্দোলন নিয়ে। তবে তার আগে আমাদের সোচ্চার হতে হবে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারামুক্তির ব্যাপারে। ‘সংগ্রাম, সাফল্য ও গৌরবের ৪২ বছর’ শিরোনামে ব্যানার সামনে নিয়ে এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিল্টন ভ’ইয়া এবং সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা মাকসুদ এইচ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য দেন নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি আলহাজ্ব মাহফুজুল মাওলা নান্নু, বিএনপি নেতা রফিকুল ইসলাম দুলাল, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সেক্রেটারি মাজহারুল ইসলাম জনি, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সুরুজ্জামান, বিএনপি নেতা মোশারফ হোসেন সবুজ, এম এ সবুর, বদিউল আলম প্রমুখ। উল্লেখ্য, একইদিন সন্ধ্যায় বিএনপির অপর অংশের কর্মসূচি অনুষ্ঠিত হয় ব্রকলীনে একটি রেস্টুরেন্টে। সেখানে কেক কাটা ছাড়াও বিএনপির প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে নেতৃবৃন্দের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ্ব বাবরউদ্দিন, তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদের সভাপতি বিএনপি নেতা পারভেজ সাজ্জাদ, বিএনপি নেতা জাহাঙ্গির সোহরাওয়ার্দি প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com