1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

ইরানের অস্তিত্ব থাকবে না, হুমকি ট্রাম্পের

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুন, ২০২৬

ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি দেন তিনি।

হরমুজ প্রণালির কাছে একটি বাণিজ্যিক তেলবাহী জাহাজে ড্রোন হামলার জেরে টানা দ্বিতীয় দিনের মতো ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন এই হামলার পর ট্রাম্প লিখেছেন, ‘ইরান বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। তারা হয়তো কখনোই শিক্ষা নেবে না।’

তিনি আরও বলেন, ‘একসময় এমন পরিস্থিতি আসতে পারে যখন আমরা আর সংযত থাকতে পারব না এবং সামরিকভাবে আমরা যে কাজ শুরু করেছি, তা সম্পূর্ণ করতে বাধ্য হব। যদি এমনটি ঘটে, তাহলে ইসলামিক রিপাবলিক অব ইরানের আর অস্তিত্বে থাকবে না।’

অন্যদিকে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে একযোগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। পাল্টাপাল্টি এই হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যজুড়ে আবারও যুদ্ধাবস্থা সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com