1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যুদ্ধবিরতি নিয়ে আলোচনা

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

গতকাল বুধবার যুক্তরাজ্যের অন্যতম জনপ্রিয় পত্রিকা দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়,দেড় ঘণ্টার ফোনালাপে তারা ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট যুদ্ধ বন্ধে এবং ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেন।

প্রতিবেদনে আরও বলা হয়, ক্রেমলিনের একজন কর্মকর্তা জানান, আগামী মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার বার্ষিকী উপলক্ষে পুতিন ইউক্রেনের একটি অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবও দেন।

ওইদিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোন আলাপের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরান ও ইউক্রেন যুদ্ধ একই ধরনের সময়সূচিতে শেষ হতে পারে।

এদিকে ট্রাম্প সিএনএনকে বলেন, ‘আমার মনে হয় আমরা তুলনামূলক দ্রুত একটি সমাধানে পৌঁছাতে পারব। আমরা একটি ভালো সমাধান দেখতে চাই।’

ফোনালাপে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের ইউরেনিয়াম মজুদ বিষয়ে সহায়তা করার প্রস্তাব দিয়েছেন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘পুতিন সাহায্য করতে চান। আমি বলেছি, আমাকে সাহায্য করার আগে আপনার যুদ্ধটা শেষ করুন।’

ট্রাম্প আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেন, ‘তিনি আমাকে বলেছেন, সমৃদ্ধকরণ প্রক্রিয়ায় যুক্ত হতে চান। তিনি আমাদের এটি পেতে সাহায্য করতে পারেন।’

প্রসঙ্গত, ২০২২ সাল থেকে ইউক্রেন যুদ্ধ চলছে। অপরদিকে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ অনেক শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতাকে হত্যা করা হয়। সেইসঙ্গে কয়েক হাজার বেসামরিক মানুষ নিহতসহ হাজার হাজার সাধারণ মানুষ আহত হন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক সামরিক হামলার জবাবে ইরানের সশস্ত্র বাহিনী ওই অঞ্চলে এবং দখলকৃত ভূখণ্ডে মার্কিন ও ইসরায়েলি অবস্থানগুলোতে পাল্টা হামলা চালায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com