1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

কানাডার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

চীনের সঙ্গে ঘোষিত বাণিজ্য চুক্তি এগিয়ে নিলে কানাডার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় শনিবার (২৪ জানুয়ারি) সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে এক বিবৃতিতে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেছেন, ‘কানাডাকে ব্যবহার করে চীন তাদের সস্তা পণ্য যুক্তরাষ্ট্র ঢুকিয়ে দেবে। কার্নি যদি এমনটি মনে করে থাকেন তাহলে তিনি চরমভাবে ভুলে আছেন।’

ট্রাম্প আরও বলেছেন, ‘যদি কানাডা চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি করে। তাহলে যুক্তরাষ্ট্রে আসা কানাডিয়ান সকল পণ্যে তাৎক্ষণিক ১০০% শুল্ক আরোপ করা হবে।’

উল্লেখ্য, ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে প্রধানমন্ত্রী হিসেবে অভিহিত না করে ‘গভর্নর কার্নি’ হিসেবে অভিহিত করেছেন।

এদিকে কানাডা-যুক্তরাষ্ট্র বাণিজ্য বিষয়ক কানাডিয়ান মন্ত্রী ডোমিনিক লেব্লাঙ্ক মাইক্রো ব্লগিং সাইট এক্সে শনিবার লেখেন, ‘চীনের সঙ্গে মুক্ত বাণিজ্য করার ক্ষেত্রে তাদের তোড়জোড় নেই। গত সপ্তাহে চীনের সঙ্গে যে চুক্তি হয়েছে, সেটি শুল্ক নিয়ে গুরুত্বপূর্ণ কিছু সমস্যার সমাধান।’

তিনি জানিয়েছেন, কানাডার নতুন সরকার কানাডার অর্থনীতি শক্তিশালী করছে। যার পরিকল্পনা হলো দেশে এবং বিদেশে বাণিজ্যিক অংশীদারিত্ব শক্তিশালী করা।

প্রসঙ্গত, গত বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ট্রাম্প। এর আগে থেকেই কানাডিয়ান পণ্যে শুল্ক আরোপের হুমকি দিচ্ছিলেন তিনি। এছাড়া কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হওয়ার আহ্বানও জানিয়েছিলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com