1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

ঢাবিতে জুলাই আন্দোলনের সহিংসতায় জড়িত ৪০৩ জন শনাক্ত

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) জুলাই গণআন্দোলনের সময় সংঘটিত সহিংসতার ঘটনায় ৪০৩ জনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনাক্তদের মধ্যে অধিকাংশই ঢাবির শিক্ষার্থী, পাশাপাশি কিছু বহিরাগতও রয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং সহিংসতা তদন্ত কমিটির সদস্য-সচিব সাইফুদ্দীন আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘটে যাওয়া অস্থিতিশীলতা ও সহিংস কর্মকাণ্ডে জড়িতদের চিহ্নিত করতে গঠিত তথ্যানুসন্ধান কমিটি প্রথম দফায় ১২৮ জন শিক্ষার্থীকে অভিযুক্ত করে প্রতিবেদন দেয়। ওই শিক্ষার্থীদের ইতোমধ্যে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

পরবর্তীতে গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটি দ্বিতীয় দফা পর্যালোচনায় আরও ২৭৫ জনের সংশ্লিষ্টতা পায়। ফলে মোট অভিযুক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০৩ জনে।

অভিযুক্ত শিক্ষার্থীদের উদ্দেশে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন তাদের স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে না—তার কারণ দর্শিয়ে আগামী সাত কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যাখ্যা না দিলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুসারে একতরফা ব্যবস্থা নেওয়া হবে।

প্রক্টর সাইফুদ্দীন আহমদ জানান, ‘শনাক্তদের মধ্যে কিছু বহিরাগত থাকলেও অধিকাংশই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সহিংসতায় যাদের সম্পৃক্ততা প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com