সিলেট, রংপুর এবং দিনাজপুর অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ রোববার
রাষ্ট্রায়ত্ত ৪টি ব্যাংকের এবং একটি আর্থিক প্রতিষ্ঠানের প্রায় তিন হাজার কোটি টাকার বিনিয়োগ (এফডিআর) আটকে গেছে ২৪টি নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে (এনবিএফআই)। এসব এফডিআর মেয়াদপূর্ণ হওয়ার পর নগদায়ন না হয়ে অধিকাংশ
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য পশ্চিমাঞ্চলের আটটি রাজ্যের বিভিন্ন শহরে প্রচণ্ড টর্নেডোর আঘাতে অন্তত ২১ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে অনেকে। ঝড়ের ফলে অসংখ্যা বাড়িঘর বিধ্বস্ত হয়েছে, হাজার হাজার লোক
যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে শক্তিশালী টর্নেডো আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত তিনজনের নিহতের খবর পাওয়া গেছে। এ ছাড়া এতে আহত হয়েছে অনেকে। পাশাপাশি বিদ্যুৎহীন হয়েছে লাখ লাখ মানুষ ও ব্যবসায়িক প্রতিষ্ঠান।
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আবার কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেয়া হচ্ছে। আজ শনিবার সকাল সোয়া ১০টার দিকে তাকে একটি
আরকানসাসে বড় ধরনের টর্নেডোর আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় এ অঙ্গরাজ্যের গভর্নর টুইট করে এ কথা জানিয়েছেন। শুক্রবার এ টর্নেডো আঘাত হানার পর উদ্ধারকর্মীরা দ্রুত তাদের কার্যক্রম শুরু করে।
কানাডা থেকে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের সময় দুটি পরিবারের আট সদস্য মারা গেছে। সীমান্ত নদী সেন্ট লরেন্সের জলাভূমি এলাকায় আটটি লাশ পাওয়া যায়। এ দুটি পরিবারের একটি কানাডীয় পাসপোর্টধারী ইতালিয়ান বংশোদ্ভূত
যুক্তরাষ্ট্রে বাড়ির দাম আরো কমবে। ফলে একটু ধৈর্য ধরলে আরো কম দামে বাড়ি কেনা যাবে বলে মন্তব্য করেছেন ইয়েল বিশ্ববিদ্যালয়ের খ্যাতিমান অর্থনীতিবিদ রবার্ট শিলার। তিনি জানিয়েছেন, ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়ানোর কারণে মার্কিন অর্থনীতির ওপর চাপ বাড়বে। ফলে বিক্রেতারা দাম কমিয়ে দিলেও ক্রেতাদের আকৃষ্ট করতে বাধ্য হবে। আর তখনই সম্ভাব্য ক্রেতারা সুযোগটি লুফে নিতে পারবে। শিলার বলেন, আগামী ছয় মাসের মধ্যেই বাড়ির দাম আরো কমে যাবে। ফলে ক্রেতাদের এখন দরকার একটু ধৈর্য ধরা। তিনি বলেন, ‘আপনি যদি কেনায় একটু দেরি করেন, তবে কাজটি করার জন্য ভালো সময় পাবেন। আরো ছয় মাস পরে বাড়ির দাম আরো সস্তা হবে।’ মর্টগেজ রেট বাড়তে থাকায় যুক্তরাষ্ট্রের হাউজিং মার্কেটের ওপর চাপ সৃষ্টি হয়। গত সপ্তাহে ৩০ বছর মেয়াদি মর্টগেজ রেট ছিল ৬.৪২ ভাগ। এক বছর আগে তা ছিল ২ ভাগ। জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রে সিঙ্গেল-ফ্যামিলি হোম প্রাইজ টানা সপ্তম মাসের মতো হ্রাস পায়। ওই সময় আগের মাসের তুলনায় কমে ০.২ ভাগ। গত ফেব্রুয়ারিতে সার্বিকভাবে ইউএস হোম প্রাইস ২০১২ সালের পর থেকে সবচেয়ে বেশি হ্রাস পায় বলে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব রিয়েলটর্স জানিয়েছে। এ সময় গড় বিক্রি মূল্য কমে দাঁড়ায় ৩৬৩,০০০ ডলার। এক বছর আগের চেয়ে তা ছিল ০.২ ভাগ কম।
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সড়ক, রেল ও নৌপথে প্রস্তুতি চলছে। রেলপথ মন্ত্রণালয় এরই মধ্যে ট্রেনের আগাম টিকিট বিক্রির তারিখ ঘোষণা করেছে। ঈদযাত্রী পরিবহনের জন্য লোকোমোটিভ ও কোচ উপযোগী করে তোলা হচ্ছে।
রপ্তানি আয়ে ডলারের দাম আরও এক টাকা বাড়ানো হয়েছে। এখন থেকে প্রতি ডলারের বিপরীতে ১০৫ টাকা পাবেন রপ্তানিকারকরা। এত দিন যা ছিল ১০৪ টাকা। তবে অপরিবর্তিত থাকবে প্রবাসী আয়ের রেট।