1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
এক্সক্লুসিভ

সিএএর প্রতিবাদে এবার সুপ্রিম কোর্টে জাতিসঙ্ঘ, বিব্রত ভারতনাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে ফের বিড়ম্বনায় পড়েছে ভারত সরকার। মঙ্গলবার দেশের সর্বোচ্চ আদালতে আবেদন জানালো জাতিসঙ্ঘের মানবাধিকার বিষয়ক সংস্থা। তাদের বক্তব্য, সুপ্রিম কোর্ট বিষয়টিতে হস্তক্ষেপ করুক। যদিও জাতিসঙ্ঘের এই আবেদনের নিন্দা করেছে মোদী সরকার। ভারতের পররাষ্ট্র দফতরের মুখপাত্র জানিয়েছেন, বিষয়টি একান্তই ভারতের অভ্যন্তরীণ। এ নিয়ে জাতিসঙ্ঘের হস্তক্ষেপ আদতে দেশের সার্বভৌমত্বের উপর আঘাত। নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ নিয়ে গত কয়েক মাস ধরে উত্তাল গোটা ভারত। দিকে দিকে আন্দোলন হচ্ছে। দিল্লি সহ দেশের বিভিন্ন প্রান্তে মাসের পর মাস ধরে নারীরা রাস্তায় বসে প্রতিবাদ করছেন। আন্দোলনে নেমেছে ছাত্র সমাজ। বস্তুত, কয়েক দিন আগে দিল্লি সহিংসতার ঘটনাও এই আন্দোলনকে কেন্দ্র করেই। কিন্তু কেন্দ্রীয় সরকার নিজের অবস্থানে অনড়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিকবার বলেছেন, দেশের সংসদ এই আইন পাশ করেছে। গণতান্ত্রিক উপায়েই আইনটি বৈধ হয়েছে। ফলে এখন পিছু হঠার কোনো কারণ নেই। যদিও বিরোধী শিবিরের দাবি, সংখ্যাগরিষ্ঠতার জোরে কেন্দ্রীয় সরকার আইনটি পেশ করেছে। কিন্তু এটি দেশের সংবিধানের বিরোধী। কারণ আইনে ধর্মীয় বিভেদের ইঙ্গিত রয়েছে। গত কয়েক মাস বেশ কয়েকটি অবিজেপি শাসিত রাজ্য বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। ইতিমধ্যেই সংবিধান বেঞ্চে শুরু হয়েছে বিচার প্রক্রিয়া। বেশ কয়েকটি রাজ্য সিএএ বিরোধী প্রস্তাব গ্রহণ করেছে রাজ্য বিধানসভায়। কিন্তু এই প্রথম সরাসরি কোনো আন্তর্জাতিক সংস্থা এই বিষয়ে হস্তক্ষেপ করল। এ দেশের বিরোধীদের বক্তব্যকে সমর্থন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল। সোমবার বিকেলে জেনিভায় জাতিসঙ্ঘের দফতরে ভারতীয় প্রতিনিধিকে ডেকে এ বিষয়ে জানিয়েও দেয়া হয় ওই মানবাধিকার সংস্থার তরফ থেকে। এর পরেই নড়েচড়ে বসে ভারত সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমার সাংবাদিকদের জানান, ”ভারত একটি স্বাধীন দেশ। গণতান্ত্রিক পদ্ধতিতে এ দেশের আইনসভা একটি আইন পাশ করেছে। আমরা মনে করি, কোনো বিদেশি সংস্থার এ বিষয়ে হস্তক্ষেপের অধিকার নেই। এটা ভারতের সার্বভৌমত্বের উপর আঘাত।” এর আগেও জাতিসঙ্ঘে সিএএ-র প্রতিবাদ হয়েছে। যে প্রক্রিয়ায় সরকার বিরোধীদের উপর আঘাত হানছে, তা নিয়েও আলোচনা হয়েছে। এ দিনের ঘটনার পরে বিরোধীদের একাংশের বক্তব্য, জাতিসঙ্ঘের মানবাধিকার সংস্থা সারা পৃথিবীর মানবাধিকার নিয়ে কাজ করে। তারা বুঝতে পেরেছে, সিএএ অগণতান্ত্রিক এবং মানবাধিকার বিরোধী। সে জন্যই তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। এর থেকেই বোঝা যায়, যারা প্রতিবাদ করছেন, তারা ভুল কিছু করছেন না। সূত্র : ডয়চে ভেলে

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে ফের বিড়ম্বনায় পড়েছে ভারত সরকার। মঙ্গলবার দেশের সর্বোচ্চ আদালতে আবেদন জানালো জাতিসঙ্ঘের মানবাধিকার বিষয়ক সংস্থা। তাদের বক্তব্য, সুপ্রিম কোর্ট বিষয়টিতে হস্তক্ষেপ করুক। যদিও জাতিসঙ্ঘের এই আবেদনের

বিস্তারিত...

একসাথে ৪ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

ময়মনসিংহে একসাথে চার মেয়ে শিশুর জন্ম দিলেন সুলতানা আক্তার (২১) নামে এক গৃহবধূ। তিনি ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নের খালইপুর গ্রামের মো. তোফায়েল আহমেদের স্ত্রী। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল

বিস্তারিত...

দিল্লিতে মুসলিমদের বাড়ি যেভাবে টার্গেট করে পুড়িয়ে দেয়া হয়

ছয় দশক আগে বিহারের দারিদ্রের কষাঘাত থেকে পালিয়ে দিল্লি এসেছিলেন মোহাম্মদ মুনাজির। তার ভূমিহীন বাবা সেখানে অন্যের খামারে মজুরী খাটতো। শুরুতে, লাখ লাখ অন্য দরিদ্র অভিবাসীর মতোই ভারতের বর্ধনশীল রাজধানীর

বিস্তারিত...

রংপুরে বাসচাপায় পথচারী বৃদ্ধা নিহত

রংপুর মহানগরী ট্রাক স্টান্ড এলাকায় মহাসড়কে দ্রুতগামী হানিফ পরিবহনের একটি বাসের চাপায় এক পথচারী বৃদ্ধা নিহত হয়েছেন। নিহত বৃদ্ধার নাম সাদিয়া বেগম। বুধবার বেলা সোয়া ১১টার দিকে নগরীর ট্রাকস্ট্যান্ড এলাকার

বিস্তারিত...

পাকিস্তান যেতে অস্বীকৃতি জানানোয় মুশফিককে তৃতীয় ওয়ান ডে স্কোয়াড থেকে বাদ!

পাকিস্তান সফরে যেতে অস্বীকৃতি জানানো বাংলাদেশ মুশফিকুর রহিমকে জিম্বাবুয়ের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে স্কোয়াড থেকে বাদ দেয়া হয়েছে। তবে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন মুশফিকুর রহিমের

বিস্তারিত...

অস্ত্র নিয়ে শামীম ওসমানের বক্তব্যে তোলপাড়

নিজের কাছে এক সময় থাকা অস্ত্র নিয়ে পুলিশ মেমোরিয়াল ডের আলোচনা সভায় সংসদ সদস্য শামীম ওসমানের বক্তব্যে তোলপাড় শুরু হয়েছে। তবে সেই সময়কার অস্ত্রে প্রসঙ্গ তুলে তিনি অতীতের নিজের আধিপত্য,

বিস্তারিত...

আল্লাহর ৯৯ নাম সম্বলিত ২৮ ফুট দৈর্ঘ্যের কলম তৈরি করলেন হায়দার

মহান আল্লাহর ৯৯টি নাম সম্বলিত একটি কলম তেরি করেছেন আব্দুল্লাহ আল হায়দার নামে এক যুবক। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের জালশুকা গ্রামের মৃত শরীফ আব্দুল্লাহ হারুনের ছেলে। গিনেস

বিস্তারিত...

স্বামীকে তালাক দিলেন শাবনুর

দেশের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনুর ৮ বছরের সংসার জীবনের ইতি টেনেছেন। গত ২৬ জানুয়ারি স্বামী অনিক মাহমুদ হৃদয়কে তালাক দিয়েছেন শারমীন নাহিদ নূপুর ওরফে শাবনুর। নিজের সই করা নোটিশটি অ্যাডভোকেট কাওসার

বিস্তারিত...

যশোরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

যশোরের শার্শায় আনিসুর রহমান (৪০) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে সদ্য প্রবাস ফেরত এক ব্যক্তির বিরুদ্ধে। নিহত আনিসুর রহমান উপজেলার নিজামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪নং ওয়ার্ডের

বিস্তারিত...

মাত্র ১৫০ টাকার জন্য বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামের পটিয়ায় কথা কাটাকাটির জেরে বন্ধুর ছুরিকাঘাতে জসিম উদ্দিন (২৪) এক যুবক খুন হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গোবিন্দরখীল এলাকার তিতা গাজীর বাড়িতে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

© All rights reserved © 2019-2023 usbangladesh24.com