1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

কুয়াশায় ঢাকা পঞ্চগড়, ১৩ ডিগ্রিতে নামল তাপমাত্রা

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

হিমালয়কন্যা খ্যাত উত্তরের জনপদ পঞ্চগড়ে ক্রমেই জেঁকে বসতে শুরু করেছে শীত। ভোরের কুয়াশা আর রাতের হিমেল হাওয়ায় জেলার জনজীবনে শীতের অনুভূতি বাড়ছে।

আজ শনিবার সকাল ৬টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ, যার প্রভাবে ভোর থেকেই জেলার বিভিন্ন প্রান্ত কুয়াশার চাদরে ঢেকে যায়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্র জানায়, গতকাল শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলায় রোদের তেজ ও গরম থাকলেও সন্ধ্যা গড়ানোর সঙ্গে সঙ্গে তাপমাত্রা দ্রুত নিচে নামতে থাকে। দিন ও রাতের তাপমাত্রার এই বড় ফারাকের কারণে শেষ রাত ও ভোরে শীতের তীব্রতা বেশি টের পাওয়া যাচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় ভোরের দিকে কুয়াশা আরও ঘন হতে পারে। আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা আরও কিছুটা কমে গিয়ে শীতের মাত্রা বাড়ার আভাস রয়েছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com