মার্কিন নাগরিকত্ব পরীক্ষা হালনাগাদ করা হচ্ছে। তবে এতে ইংরেজিতে কথা বলার দক্ষতার ওপর জোর দেওয়ায় অনেক অভিবাসী ও অধিকারকর্মী উদ্বেগে পড়েছে। নাগরিকত্ব লাভের ক্ষেত্রে ‘ন্যাচারালাইজেশন টেস্ট’ হলো অন্যতম শেষ ধাপ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ২০২০ সালে পরীক্ষা বেশ কঠিন করে ফেলেছিল। ফলে এই পরীক্ষায় পাস করতে একদিকে যেমন সময় বেশি লাগছিল, অন্যদিক পাস করাও জটিল হয়ে পড়েছিল। তবে জো বাইডেন ক্ষমতায় আসার পর এক নির্বাহী আদেশে নাগরিকত্ব লাভের প্রতিবন্ধকতাগুলো দূর করেন। এর ফলে নাগরিকত্ব পরীক্ষা আগের জায়গায় ফিরে যায়। এর আগে এই পরীক্ষা হালনাগাদ করা হয়েছিল ২০০৮ সালে। ডিসেম্বরে মার্কিন কর্তৃপক্ষ জানায়, পরীক্ষাটি ১৫ বছর পর হালনাগাদ করা প্রয়োজনীয় হয়ে পড়েছে। নতুন সংস্করনটি আগামী বছরের শেষ দিকে কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে। ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস প্রস্তাব করেছে যে ইংরেজি দক্ষতা মূল্যায়ন করার জন্য নতুন পরীক্ষায় কথা বলার অংশ যোগ করা হবে। পরীক্ষায় একজন কর্মকর্তা দৈনন্দিন কাজাকর্ম, আবহাওয়া বা খাবারের মতো সাধারণ দৃশ্যাবলীর ছবি দেখিয়ে আবেদনকারীকে ছবিগুলো বর্ণনা করতে বলবে। বর্তমান পরীক্ষায় এক অফিসার ন্যাচারালাইজেশন সাক্ষাতকারের সময় আবেদনকারীকে তার ব্যক্তিগত বিষয়াদি নিয়ে প্রশ্ন করে তার কথা বলার দক্ষতা যাচাই করে। অথচ এসব প্রশ্নের জবাব ওই ব্যক্তি তার ন্যাচারালাইজেশন কাগজপত্র আগেই দিয়ে দিয়েছিল। দশ বছর আগে ইথিওপিয়া থেকে অভিবাসন করা হেভেন মেহরেতা বলেন, ‘ছবি দেখে সেগুলোর ব্যাখ্যা করা আমার কাছে অনেক কঠিন কাজ মনে হয়।’ উল্লেখ্য, তিনি মে মাসে ন্যাচারালাইজেশন পরীক্ষায় পাস করে জুনে মিনেসোটায় মার্কিন নাগরিক হয়েছিলেন। হেভেন মেহরেতা, ৩২, বলেন, যুক্তরাষ্ট্রে আসার পর প্রাপ্তবয়স্ক হিসেবে তিনি ইংরেজি শিখেছিলেন। তার কাছে উচ্চারণ খুবই কঠিন মনে হয়েছে। তিনি ব্যক্তিগত প্রশ্নের চেয়ে ফটো দেখে ভাষা পরীক্ষার অংশটি যোগ করায় উদ্বেগ প্রকাশ করে বলেন, এটি তার মতো অনেককে পরীক্ষা পাস কঠিন করে তুলবে। পাঁচ বছর আগে ইসরাইল থেকে অভিবাসন করা শাই আভনি গত বছর মার্কিন নাগরিকত্ব পেয়েছেন। তিনি বলেন, নতুন কথা বলা অংশটি আবেদনকারীর ওপর চাপ সৃষ্টি করবে। তিনি বলেন, ফেডারেল সরকারের কারো সামনে বসে কথা বলাটা ভীতিকর ব্যাপার। অনেক লোকই কোনো না কোনো কারণে এতে ভয় পায়। আবার এটি যদি মাতৃভাষা না হয়, তবে পরিস্থিতি আরো কঠিন হতে পারে। আপনি হয়তো নার্ভাস হয়ে পড়বেন, যথাযথ শব্দটি বলতে পারবেন না। আর এই পরীক্ষার মাধ্যমেই নাগরিকত্ব লাভ করা যায়। ফলে এখানে হারাবার মতো অনেক কিছু আছে।’ প্রস্তাবিত পরিবর্তনে যুক্তরাষ্ট্রের ইতিহাস ও সরকার সম্পর্কে মাল্টিপল-চয়েজের একটি অংশ থাকছে। বর্তমান সংক্ষিপ্ত ফরম্যাটে মৌখিকভাবে এসব প্রশ্নের জবাব গ্রহণ করা হয়। নতুন ব্যবস্থায় অনেক বেশি জ্ঞান থাকতে হবে জানিয়ে ম্যাসাচুটসের নাগরিকত্ব নিয়ে গ্রন্থলেখক বিল ব্লিস এক ব্লগ পোস্টে জানিয়েছেন যে এই পরীক্ষা হবে অনেক বেশি কঠিন। বর্তমান ব্যবস্থায় আবেদনকারীর কাছে অফিসার জানতে চান ১৯০০-এর দশকে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধের নাম। আবেদনকারী পাঁচটি জবাবের যেকোনো একটি (প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, কোরিয়ান যুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধ, উপসাগরীয় যুদ্ধ) একটি বললেই চলে। কিন্তু প্রস্তাবিত মাল্টিপল-চয়েজ ফরমেটে আবেদনকারীকে নিচের বিকল্পগুলো থেকে সঠিন প্রশ্নের জবাব সংগ্রহ করতে হবে : ক. গৃহযুদ্ধ খ. মেক্সিকো-আমেরিকান যুদ্ধ গ. কোরিয়ান যুদ্ধ ঘ. স্প্যানিশ-আমেরিকান যুদ্ধ। সঠিক জবাব দিতে আবেদনকারীকে অবশ্যই ১৯০০-এর দশকে যুক্তরাষ্ট্রের করা পাঁচটি যুদ্ধের সবই জানতে হবে। ব্লিস বলেন, এর ফলে আবেদনকারীর ভাষাগত দক্ষতা ও পরীক্ষা-গ্রহণ দক্ষতা ব্যাপকভাবে বাড়াতে হবে। বর্তমানে উত্তীর্ণ হওয়ার জন্য ১০টি সিভিকস প্রশ্নের ছয়টির জবাব দিতে হয়। এই ১০টি প্রশ্ন নির্বাচন করা হয় ১০০ সিভিকস প্রশ্ন থেকে। কোন প্রশ্নটি করা হবে, তা আবেদনকারীকে বলা হয় না। তবে তাকে পরীক্ষার আগেই ১০০টি প্রশ্ন পড়তে দেওয়া হয়। জনস লাইব্রেরিস ইংলিশের নাগরিকত্ব সমন্বয়কারী লিন ওয়েনট্রাব মনে করেন, যারা ইংরেজি বুঝতে সমস্যায় রয়েছেন, তাদের জন্য নতুন ব্যবস্থায় নাগরিকত্ব লাভের সিভিকস অংশটি কঠিন করে তুলবে। তিনি বলেন, যুদ্ধবিধ্বস্ত অনেক দেশ থেকে অনেক লোক আসে। তাদের অনেকে এমনকি স্কুলে যাওয়ার সুযোগও পায় না। তবে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস ডিসেম্বরে ঘোষণা করেছিল যে প্রস্তাবিত পরিবর্তনগুলো ‘পরীক্ষা পরিকল্পনায় বর্তমানের সর্বোত্তম রীতি প্রতিফলিত হয়েছে। এতে আরো বলা হয়েছে, এটি নাগরিকত্ব পরীক্ষাকে আদর্শ হিসেবে তুলে ধরতে সহায়তা করবে। মার্কিন ফেডারেল আইন অনুযায়ী, নাগরিকত্ব লাভের জন্য আবেদনকারীকে সাধারণভাবে কথা বলতে, লিখতে ও পড়তে জানতে হবে। তাছাড়া তার মার্কিন ইতিহাস ও সরকার সম্পর্কে জ্ঞান থাকতে হবে। সংস্থাটি জানিয়েছে, তারা ২০২৩ সালে দেশব্যাপী প্রস্তাবিত পরিবর্তনগুলো নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাবে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতামতও নেওয়া হবে। সবকিছু সম্পন্ন হওয়ার পরই আগামী বছর তা চালু হতে পারে। বর্তমানে জার্মানি, কানাডা ও ব্রিটেনসহ পাশ্চাত্যের অনেক দেশের চেয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পরীক্ষা অনেক সহজ। এমনটাই মনে করেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞানের অধ্যাপক সারা গুডম্যান। বর্তমান হিসাব অনুযায়ী, ৯৬ ভাগ আবেদনকারী পরীক্ষায় উত্তীর্ণ হন। তবে তার এই মন্তব্যের সাথে সবাই একমত নন।
নিউইয়র্ক সিটিতে বার্ধক্য সমস্যা প্রকট আকার ধারণ করেছে। আবার তারা বৈষম্যের শিকার হচ্ছেন বলে জানা গেছে। ফলে দ্রুত এই সমস্যা সমাধানের দিকে নজর দিতে হবে। বার্ধক্য নিয়ে নগর স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, কোভিড-১৯ মহামারির সময় অপেক্ষাকৃত বয়স্ক এবং অশ্বেতাঙ্গ লোকজন বেশি অসুস্থ ও মৃত্যুর মুখে পড়েছে। নগর কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, নিউইয়র্ক সিটির সাড়ে ৮৬ লাখ মানুষের মধ্যে ২০ ভাগের তথা ১৭ লাখ ৩০ হাজারের বয়স ৬০ বছর বা এর বেশি। তবে ২০৪০ সাল নাগাদ বয়স্কদের সংখ্যা ৪০ ভাগ তথা ১৮ লাখ ৬০ হাজার ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। কারণ, ওই সময়ে ‘বেবি বুমার’ প্রজন্ম সিনিয়র সিটিজেনে পরিণত হবে। প্রতিবেদনে বলা হয়, বার্ধক্য বৈষম্য নিউইয়র্কের প্রবীণদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে, তাদের চিকিৎসা খরচ বাড়িয়ে দিতে পারে। আবার বয়স নিয়ে ইতিবাচক ভাবনায় স্বাস্থ্যগত উপকার থাকে। স্বাস্থ্য বিভাগ কোভিড-১৯-এর প্রাদুর্ভাবের আগে ২০১৯ সালে একটি জরিপ করেছিল। ১২ শ’ লোকের ওপর পরিচালিত ওই জরিপটি প্রকাশিত হয়নি। স্বাস্থ্য বিভাগ ওই জরিপ থেকে তথ্য সংগ্রহ করেছে। এতে দেখা যায়, ৬০ ভাগ অপেক্ষাকৃত তরুণ মনে করে, নিউইয়র্ক সিটিতে অপেক্ষাকৃত বয়স্ক ব্যক্তিরা সমাজের গুরুত্বপূর্ণ সদস্য। তবে সার্বিকভাবে নিউইয়র্কের মাত্র ২৫ ভাগ লোক তা মনে করে। জরিপে দেখা যায়, অপেক্ষাকৃত কম বয়স্করা মনে করে যে বয়স্ক ব্যক্তিরা সহজেই রেগে যান কিংবা নির্দোষ মন্তব্যকেও তাদের প্রতি অপমানজনক হিসেবে বিবেচনা করেন। তবে প্রবীণদের মাত্র ৭ ও ৯ ভাগ লোক যথাক্রমে ওই অভিমতকে সমর্থন করেন। জরিপে আরেকটি তথ্য প্রকাশ পেয়েছে। তা হলো, অপেক্ষাকৃত কম বয়স্কদের ৩৭ ভাগ সমাজের কঠোর বাস্তবতা থেকে প্রবীণদের রক্ষা করা দরকার বলে মনে করে। তবে প্রবীণদের মাত্র ১৮ ভাগ তা প্রয়োজনীয় বলে মনে করেন। আবার অপেক্ষাকৃত তরুণ জানিয়েছে, অনেক প্রবীণ কিছু কিছু কাজ করতে পারেন না। কিন্তু যখন তারা ব্যর্থ হন, তখন তারা কষ্ট পান। প্রবীণদের মধ্যে মাত্র ১৪ ভাগ এই অভিমত সমর্থন করেন।
চারলেন ম্যাকক্রেন জানিয়েছেন, তিনি ও নিউইয়র্ক সিটির সাবেক মেয়র বিল ডি ব্লাজিও ‘গভীর ভালোবাসায় আবদ্ধ’ রয়েছেন এবং আশা করছেন যে তারা অন্যান্য দম্পতির জন্য ‘মডেল’ বিবেচিত হবেন। প্রায় ৩০ বছরের দাম্পত্য জীবন কাটানোর পর তারা আলাদা হওয়ার পরিকল্পনা ঘোষণা করা সত্ত্বেও তিনি এই মন্তব্য করলেন। দম্পিতির পার্ক সেøাপের বাড়ির বাইরে ৬৮ বছর বয়স্কা ম্যাকক্রে সাংবাদিকদের বলেন, ‘আমাদের জন্য এটি একটি বড় পরিবর্তন। তবে বিল ও আমি এখনো গভীর ভালোবাসায় আবদ্ধ।’ তিনি বলেন, ‘আমরা একত্রে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি এবং আমি মনে করি যে এটি আমাদের জন্য ভালো সিদ্ধান্ত।’ আলাদাভাবে থাকার সিদ্ধান্ত গ্রহণের কথা বলার সময় ম্যাকক্রেকে বেশ উৎফুল্লই লাগছিল। তিনি অবশ্য স্বীকার করেন যে নতুন বাস্তবতার সাথে খাপ খাওয়াতে সময় লাগবে। ম্যাকক্রে ও ডি ব্লাজিও ১৯৯৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের দুটি প্রাপ্তবয়স্ক সন্তান রয়েছে। তারা জানিয়েছেন, তারা বিবাহবন্ধন টিকিয়ে রাখবেন এবং অন্য লোকের সাথে ডেটিং করলেও তারা তাদের ব্রুকলিনের বাড়িতেই বাস করবেন। উল্লেখ্য, ব্লাজিওকে বিয়ে করার আগে ম্যাকক্রে ছিলেন লেসবিয়ান। তিনি বলেন, ‘আমি আশা করি যে দম্পতিরা কিভাবে তাদের চাহিদার কথা সততার সাথে বলতে পারবে এবং অন্য দিকে চলার সময় নিজেদের মধ্যে কিভাবে আচরণ করবে, সে ব্যাপারে আমরা মডেল হতে পারি। আমার মনে হয়, বিষয়টি গুরুত্বপূর্ণ।’ তিনি বলেন, ‘আমরা এখন ঠিক এই কাজটিই করছি। তবে আমাদের মধ্যে খুবই গভীর বন্ধন রয়েছে। আমরা প্রায় ৩২ বছর ধরে একত্রে আছি।… আমরা সিটি হলে এবং তার আগেও কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি। আমরা একটি সুন্দর পরিবার গড়ে তুলেছি।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউজে গত ২ জুলাই কোকেইন উদ্ধার করেন গোয়েন্দা কর্মকর্তারা। যে জায়গায় এই নিষিদ্ধ মাদকটি পাওয়া যায়— সেখানে জনসাধারণের প্রবেশ রয়েছে। তবে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি
নিউইয়র্ক সিটিতে জুন মাসে সার্বিকভাবে অপরাধ কমেছে বলে পুলিশ বিভাগ জানিয়েছে। তবে গাড়ি চুরি গেছে বেড়ে। অবশ্য, অস্ত্রবাজি বাড়ায় নিউইয়র্ক নিয়ে চিন্তিত হওয়ার যথেষ্ট কারণ রয়ে গেছে। এনওয়াইপিডির নতুন অপরাধ পরিসংখ্যানে দেখা গেছে, ২০২২ সালের জুন মাসের তুলনায় গত মাসে পাঁচটি বরায় বড় ধরনের অপরাধ ৪ ভাগ কমেছে। তবে গাড়ি চুরি বেড়েছে ২৩ ভাগ। গত বছরের জুনে যেখানে গাড়ি চুরি হয়েছিল ১,১৩৩টি, সেখানে গত মাসে হয়েছে ১,৩৯১টি। তবে ধর্ষণ, খুন, ডাকাতি, বড় ধরনের চুরি ইত্যাদি বেশ কমেছে। পরিসংখ্যানে দেখা যায়, ধর্ষণ গত বছরের জুনে যেখানে ছিল ১৪১টি, গত মাসে হয়েছে ১০৭টি, অর্থাৎ ২৪ ভাগ কমেছে। চুরি ২০২২ সালের জুনে হয়েছিল ১,৩১১টি, সেখানে গত মাসে হয়েছে ৯৮৬টি। অর্থাৎ প্রায় ২৫ ভাগ কমেছে। এনওয়াইপিডির ভারপ্রাপ্ত কমিশনার অ্যাডওয়ার্ড ক্যাবান বলেন, সহিংসতা ও বিশৃঙ্খলার বিরুদ্ধে নিউইয়র্ক পুলিশের লড়াইয়ে কিছুটা অগ্রগতি ইতোমধ্যেই হয়েছে। তিনি বলেন, ‘আমরা আত্মবিশ্বাসী, নগরীর ওপর ইতিবাচক প্রভাব ফেলতে আমরা আমাদের কাজ অব্যাহত রাখব। সকল মানুষের জীবনমান উন্নত করার প্রয়াস চালিয়ে যাব।’
উবার টেকনোলজিস, ডোরড্যাশ এবং অ্যাপভিত্তিক অন্যান্য ফুড ডেলিভারি কোম্পানি ডেলিভারি কর্মীদের জন্য প্রণীত ন্যূনতম বেতনবিধি বাতিল করার জন্য আদালতের শরণাপন্ন হয়েছে। কোম্পানিগুলো পৃথক পৃথক মামলায় অভিযোগ করেছে যে খাবার সরবরাহ করা শিল্পটি কিভাবে কাজ করে, সে সম্পর্কে ভুল ধারণা নিয়ে ওই আইনটি প্রণীত হয়েছিল। ১২ জুলাই ওই আইন কার্যকর হওয়ার কথা রয়েছে। ওই আইনে ডেলিভারি কর্মীদেরকে ঘণ্টাপিছু ১৭.৯৬ ডলার করে দেওয়ার কথা রয়েছে। আর ২০২৫ সালে তার বেড়ে হবে প্রায় ২০ ডলার। তবে ডেলিভারি কর্মীদের ঘণ্টাপিছু নাকি ডেলিভারিপিছু বেতন দেওয়া হবে, তা নির্ধারণ করবে কোম্পানি। এদিকে রিলে ডেলিভারিও একই আদালতে দায়ের করা মামলায় জানিয়েছে, রেস্তোরাঁগুলোর ওপর একই বিধি প্রয়োগ করা না হলে নিউইয়র্কভিত্তিক কোম্পানিগুলো ব্যবসায় টিকে থাকতে পারবে না। তবে নগরীর ডিপার্টমেন্ট অব কনজিওমার অ্যান্ড ওয়ার্কার প্রকেটশনের প্রধান ভিল্ডা ভেরা মায়ুগা বলেন, এই আইনটি হাজার হাজার ডেলিভারি কর্মীকে গরিবি থেকে বের করে আনবে। তিনি বলেন, ‘অন্যান্য শ্রমিকের মতো ডেলিভারি কর্মীরাও তাদের শ্রমের যথার্থ প্রাপ্য পাওয়ার অধিকার রাখে। কিন্তু উবার, ডোরড্যাশ, গ্রাবহাব ও রিলে এই আইনের সাথে ভিন্ন মত প্রকাশ করায় আমরা হতাশ।’ উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে এ ধরনের আইন এই প্রথম হয়েছে। আইনটির সমর্থকরা বলছেন, এই আইনের দরকার ছিল। কারণ নগরীর ন্যূনতম মজুরি ঘণ্টাপ্রতি ১৫ ডলার হলেও ডেলিভারি কর্মীরা তারে খরচ বাদ দিয়ে প্রায় ১১ ডলার আয় করে।
অ্যাপোয়েন্টমেন্ট তারিখের আগে বেশির ভাগ বায়োমেট্রিক্স বা ফিঙ্গারপ্রিন্টের অ্যাপোয়েন্টমেন্টের তারিখ পুনঃনির্ধারণের জন্য বেনিফিট রিকোয়েস্টর এবং তাদের অ্যাটর্নি ও দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরে সুযোগসমেত ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস নতুন সেলফ-সার্ভিস টুল চালু করেছে। ইউএসসিআইএসের কাস্টমার সার্ভিসের মান বাড়ানোর আরেকটি উদ্যোগ হলো এই টুলের প্রবর্তন। প্রতিবন্ধকতা অপসারণ এবং আবেদনকারীদের বোঝা লাঘবের মাধ্যমে ইউএসসিআইএস তাদের এক্সিকিউটিভ অর্ডার অন ট্রান্সফরমিং ফেডারেল কাস্টমার এক্সিপিরিয়েন্স এবং সার্ভিস ডেলিভারি টু রিবিল্ড ট্রাস্ট ইন গভার্নমেন্ট ম্যানডেটস (ইও ১৪০৫৮)-এর লক্ষ্য হাসিলের প্রতি সংস্থার প্রতিশ্রুতিই রক্ষা করেছে। আগে ইউএসসিআইএস কন্টাক্ট সেন্টারে ফোন করার মাধ্যমেই কেবল বায়োমেট্রিক সার্ভিসের তারিখ পুনঃনির্ধারণের জন্য আবেদন করা যেত। নতুন টুলের ফলে ইউএসসিআইএস অনলাইন অ্যাকাউন্ট করা ব্যক্তিরা কন্টাক্ট সেন্টারে ফোন না করেই বায়োমেট্রিক্স পরিষেবার জন্য বেশির ভাগ রিকোয়েস্ট নতুন করে নির্ধারণ করতে পারবে। অবশ্য, ১২ ঘণ্টার মধ্যে দুই বা এর বেশি সংখ্যায় তারিখ পুনঃনির্ধারণ করা যাবে না। অনলাইন বা মেইল- যেভাবেই আবেদন করা হোক না কেন ইউএসসিআইএস অনলাইন অ্যাকাউন্টের মাধ্যমে বায়োমেট্রিক সার্ভিস অ্যাপোয়েন্টমেন্ট রিশিডিউলিং করা যাবে। তবে রিশিডিউল করার জন্য আগের মতো ফোন করার ব্যবস্থাও বহাল থাকবে। তবে ইউএসসিআইএস সময় বাঁচানোর জন্য জোরালভাবে নতুন টুল ব্যবহারকেই উৎসাহিত করবে। অবশ্য সময় পুনঃনির্ধারণের আবেদন করার জন্য আবেদনকারীকে অবশ্যই ‘যৌক্তিক কারণ’ দেখাতে হবে। যৌক্তিক কারণের মধ্যে রয়েছে এক. অসুস্থতা, মেডিক্যাল অ্যাপোয়েন্টমেন্ট, বা হাসপাতালে ভর্তি থাকা; দুই. আগে থেকে নির্ধারিত ভ্রমণসূচি; তিন. বিয়ে, অন্ত্যেষ্টিক্রিয়া, গ্রাজুয়েশন অনুষ্ঠানের মতো কারো জীবনে ব্যাপক প্রভাব সৃষ্টিকারী ঘটনা; চার. নির্ধারিত স্থানে যাওয়ার মতো পরিবহন সংগ্রহ করতে না পারা;
দুর্বল তদারকির সুযোগ নিয়ে করোনাভাইরাসের টিকা প্রদানের নামে একটি কোম্পানি ৩৯০ মিলিয়ন ডলার লোপাট করেছে বলে অভিযোগ করেছে নিউইয়র্ক সিটি স্বাস্থ্য বিভাগ। তদন্তে দেখা গেছে, এক্সিকিউটিভ মেডিক্যাল সার্ভিসেস পিসি- ইএমএস নামের একটি কোম্পানি এই অপকর্মটি করেছে। তারা কোনো কোনো স্থানে টিকাপ্রতি ২৪ শ’ ডলার পর্যন্ত নিয়েছে। দুর্বল তদারকির সুযোগ নিয়ে তারা করোনার পরীক্ষা করা, কর্মী নিয়োগসহ আরো অনেক কিছুতেই অতিরিক্ত অর্থ আদায় করেছে। নিউইয়র্ক স্বাস্থ্য বিভাগ কোভিড মহামারির ভয়াবহ অবস্থার সময় ২০২০ সালের মে মাসে ইএমএসের সাথে চুক্তিবদ্ধ হয়। ২০২৩ সালের মার্চ পর্যন্ত তিন বছরের পরিষেবার জন্য কোম্পানিটিকে প্রদান করা হয়েছে ৩৯০ মিলিয়ন ডলার। তবে কম্পট্রোলার জানিয়েছেন, তাদের মূল্যায়নে কোম্পানিটি ২০০ মিলিয়ন ডলার বিল করতে পারে। তদন্তে দেখা গেছে, কোম্পানিটি তাদের টিকা প্রদানের স্থানগুলোতে নিজস্ব লোকবল নিয়োগ করে বিল করেছে ডিওএইচ-এর হিসাবে। স্বাস্থ্য বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন, বেশ কয়েকটি স্থান ছিল অপেক্ষাকৃত গরিব এলাকায়। এসব স্থানে করোনাভাইরাস ভয়াবহভাবে আঘাত হেনেছিল। ফলে সেখানে টিকা প্রদানের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। কিন্তু কোম্পানিটি টিকা প্রদানের গতি মন্থর করে বেশি কর্মঘণ্টা দেখিয়ে অতিরিক্ত বিল করেছে।
বাঙ্গালীর আত্মপরিচয় ও শেকড় সন্ধানে জেগে থাকা লোকসংগীত উৎসব হবে ৮ জুলাই শনিবার। ‘ফিরে চল মাটির টানে’ শীর্ষক লোকসংগীত উৎসবের আয়োজন করেছে বেঙ্গলী ক্লাব ইউএসএ। জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় দুুপুর
কুমিল্লা নামে বিভাগের দাবিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় সোমবার (৩ জুলাই) সন্ধ্যায় সর্বদলীয় প্রবাসী নেতৃবৃন্দের অংশগ্রহনে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস নবান্ন পার্টি হলে উক্ত সমাবেশ অনুষ্ঠিত