1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

বাইডেন কোকেইন গ্রহণ করেন দাবি ট্রাম্পের

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৮ জুলাই, ২০২৩

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউজে গত ২ জুলাই কোকেইন উদ্ধার করেন গোয়েন্দা কর্মকর্তারা। যে জায়গায় এই নিষিদ্ধ মাদকটি পাওয়া যায়— সেখানে জনসাধারণের প্রবেশ রয়েছে।

তবে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন কোকেইন গ্রহণ করেন। আর হোয়াইট হাউজে পাওয়া এই মাদক আনা হয়েছিল জো বাইডেন ও তার ছেলে হান্টার বাইডেনের জন্য।
এ ব্যাপারে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে ট্রাম্প বৃহস্পতিবার (৬ জুলাই) লিখেছেন, ‘কেউ কী সত্যি বিশ্বাস করেন হোয়াইট হাউজের ওয়েস্ট উইংয়ে পাওয়া কোকেইন, হান্টার এবং জো বাইডেন ছাড়া অন্য কারও জন্য আনা হয়েছিল? কিন্তু দেখবেন, ভুয়া মিডিয়া খুব দ্রুতই বলা শুরু করবে উদ্ধারকৃত কোকেইন খুবই কম পরিমাণে ছিল, এমনকি বলবে কোকেইনই নয়, এগুলো এসপিরিন; এরপর এ গল্প হারিয়ে যাবে।’

ট্রাম্প এমন গুরুতর অভিযোগ করলেও, যখন কোকেইন উদ্ধার করা হয় তখন হোয়াইট হাউজে বাইডেন ছিলেনই না। ওই সময় ক্যাম্প ডেভিডে সময় কাটাচ্ছিলেন তিনি।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি কারিন জেন-পিয়া বলেছেন, যেখানে কোকেইন পাওয়া গেছে সেখানে অনেক মানুষের যাতায়াত রয়েছে। তবে কে বা কারা এমন সুরক্ষিত এলাকায় এই মাদক নিয়ে এসেছিলেন তারা সেটি খুঁজে বের করবেন। তিনি আরও জানিয়েছেন, প্রেসিডেন্ট বাইডেনও বলেছেন, কীভাবে এমন ঘটনা ঘটল সেটি গভীরে গিয়ে খুঁজে বের করতে হবে এবং বিষয়টি বেশ গুরুত্বপূর্ণও।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com