ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে টস হেরে ফিল্ডিং পেয়েছে টাইগাররা।
আজ বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলবে দুদল। বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায় ম্যাচটি মাঠে গড়াবে।
এর আগে মিরপুরে সিরিজের প্রথম টেস্টে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন এসেছে। ফিরেছেন মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ।
Leave a Reply