1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ৮ জনের ৭ বছর কারাদণ্ড ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ‘বিদায় নেওয়া সহজ নয়’, আর্জেন্টিনাকে আবেগঘন বার্তা মেসির ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ প্রধানমন্ত্রীর দিল্লিতে রাহুলের মামলা দায়ের, ‘ভারত হবে যন্তর মন্তর’ বিশ্বব্যাংক থেকে দশ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার হুতির হামলা : নিরাপত্তা শঙ্কায় প্রাসাদ থেকে প্রাসাদে ছুটছেন যুবরাজ সালমান: রিপোর্ট মঙ্গল গ্রহে নতুন রেকর্ড গড়ল নাসার পারসিভারেন্স রোবটযান ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী

যুক্তরাষ্ট্রে ভয়াবহ অগ্ন্যুৎপাত, লাভা উঠে গেল ১০০ তলা উচ্চতায়

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে অবস্থিত বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি কিলাউয়া থেকে এক হাজার ফুটেরও বেশি উচ্চতায় উঠতে দেখা গেছে লাভার আগুনের গোলা।

যা দেখতে শত শত পর্যটক ভিড় করেন। সোমবার (২৬ মে) আন্তর্জাতিক গণমাধ্যমের খবর, রোববার (২৫ মে) স্থানীয় সময় রাত ৯টা ৪৫ মিনিটের দিকে অগ্ন্যুৎপাত থেমে যাওয়ার আগে লাভা এক হাজার ফুটেরও বেশি উপরে উঠে যায়। উচ্চতার দিক থেকে যা ১০০ তলার সমান।

আগ্নেয়গিরি পর্যবেক্ষণকারী সংস্থা জানিয়েছে, আগ্নেয়গিরিটি থেকে কমপক্ষে পাঁচ হাজার ফুট উঁচুতে অগ্ন্যুৎপাতের মতো একটি প্লাম্পও বের হয়।

সেই প্লাম্পে ছাই, আগ্নেয়গিরির পাথর এবং ‘পেলের চুল’ নামে পরিচিত আগ্নেয়গিরির কাচের টুকরো ছিল।

আগ্নেয়গিরির বিষয়ে পর্যবেক্ষণকারী সংস্থা সতর্ক করে দিয়ে বলেছে, এই আগ্নেয়গিরির টুকরোগুলো মানুষের জন্য বিপজ্জনক হতে পারে।

এজন্য এলাকার বাসিন্দা এবং দর্শনার্থীদের সাবধানতা অবলম্বন করা উচিত।

কিলাউইয়া হাওয়াইয়ের ছয়টি সক্রিয় আগ্নেয়গিরির মধ্যে একটি এবং এটি রাজ্যের বিগ আইল্যান্ডের হাওয়াই ভলকানোস ন্যাশনাল পার্কে হনোলুলু থেকে প্রায় ২০০ মাইল দূরে অবস্থিত।

বিশ্বের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলোর মধ্যেও একটি। ২০২৪ সালের ডিসেম্বর থেকে ঘন ঘন লাভা ফোয়ারা নির্গত করছে এই আগ্নেয়গিরি। অগ্ন্যুৎপাতটির দৃশ্য দেখতে ভিড় করেন অনেক পর্যটক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com