1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

১৮ কোটি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই: সিইসি

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

১৮ কোটি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ রবিবার ভোটার হালনাগাদ প্রশিক্ষণের এক উদ্বোধনী অনুষ্ঠানে সিইসি এ কথা জানান।

এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘১৮ কোটি মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। এই ভোটের অধিকার ফিরিয়ে দিতে চায় কমিশন।’

তিনি বলেন, ‘মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, সেই বঞ্চনা দূর করতে চায় নির্বাচন কমিশন। কমিশন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে।’

ভোটার তালিকা যত নির্ভুল হবে নির্বাচন তত গ্রহণযোগ্য হবে বলে অনুষ্ঠানে মত দেন কমিশনারেরা।

এর আগে, গত ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। খসড়া ভোটার তালিকা নতুন প্রায় ১৮ লাখ ভোটার যুক্ত হয়ে বর্তমানে ভোটারের সংখ্যা ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন। বাদ পড়াদের ভোটার তালিকায় যুক্ত করতে ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে নির্বাচন কমিশন।

এ উপলক্ষে আজ রবিবার ইসিতে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০২৫ উপলক্ষে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ উদ্বোধন করেন সিইসি এ এম এম নাসির উদ্দিন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com