1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

দিল্লিতে বিমান থেকে আটক সিজেপির প্রতিষ্ঠাতা দীপকে

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

দিল্লির জন্তর মন্তরে প্রস্তাবিত বিক্ষোভের আগেই বিমান থেকে আটক করা হয়েছে ‘ককরোজ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে। শনিবার সকালে তিনি দিল্লিতে অবতরণের পরপরই দিল্লি পুলিশের একটি দল বিমানে উঠে তাকে আটক করে।

বিমানে পুলিশ সদস্যদের প্রবেশের দৃশ্য নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের সরাসরি সম্প্রচারে তুলে ধরেন দীপকে। এ সময় তার সঙ্গে থাকা দলটির আরও দুই সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকেও বিমান থেকেই আটক করা হয়।

দীপকের প্রকাশ করা ভিডিওতে বিমানের ভেতরে উত্তেজনাকর পরিস্থিতি দেখা যায়। পুলিশ সদস্যদের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন দলটির সদস্যরা। বিমান থেকে যাত্রীদের নামার সুযোগ না দিয়েই কেন পুলিশ তাদের আটক করতে এসেছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তারা।

ভিডিওতে নারী পুলিশ সদস্যদের উদ্দেশে দীপকেকে বলতে শোনা যায়, ‘আপনারা আমাদের বিমান থেকে নামা পর্যন্ত অপেক্ষা করতে পারতেন। আসুন, আমাদের গ্রেপ্তার করুন। আমরা ভয় পাই না।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com