1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ৮ জনের ৭ বছর কারাদণ্ড ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ‘বিদায় নেওয়া সহজ নয়’, আর্জেন্টিনাকে আবেগঘন বার্তা মেসির ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ প্রধানমন্ত্রীর দিল্লিতে রাহুলের মামলা দায়ের, ‘ভারত হবে যন্তর মন্তর’ বিশ্বব্যাংক থেকে দশ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার হুতির হামলা : নিরাপত্তা শঙ্কায় প্রাসাদ থেকে প্রাসাদে ছুটছেন যুবরাজ সালমান: রিপোর্ট মঙ্গল গ্রহে নতুন রেকর্ড গড়ল নাসার পারসিভারেন্স রোবটযান ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী

পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেত্রী আটক

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেত্রীকে মারধর করে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা। রোববার (২৭ অক্টোবর) বিকেল পৌনে ৫টার দিকে রাজশাহী সরকারি মহিলা কলেজে এ ঘটনা ঘটে।

ছাত্রলীগের ওই নেত্রীর নাম জান্নাতুল ফেরদৌস তামান্না পিয়া। তিনি রাজশাহী মহানগর ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক। পুলিশ তাকে বোয়ালিয়া থানায় নিয়ে যায়।

জান্নাতুল তামান্না সরকারি মহিলা কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী। আজ তাদের ইসলামিক স্টাডিজ তৃতীয়পত্র বিষয়ে পরীক্ষা ছিল।

কলেজ সূত্রে জানা গেছে, নগর ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস তামান্না পিয়া ডিগ্রি প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা দিতে যান। পরীক্ষা চলার সময় পাশের সিটে বসা শিক্ষার্থীরা পিয়াকে চিনতে পারেন। বিষয়টি জানাজানি হলে সাধারণ ছাত্রীরা ও ছাত্রদলের কর্মীরা একত্রিত হয়ে পরীক্ষার হলের বাইরে অবস্থান নেন। পরীক্ষা শেষ হওয়ার পর ছাত্রীরা পিয়াকে মারধর করে পুলিশে দেন। পরে পুলিশ তাকে বোয়ালিয়া থানায় নিয়ে যায়।

পুলিশ নিয়ে যাওয়ার সময় পিয়া স্লোগান দেওয়া শুরু করেন। তিনি বলেন ‘মুজিব সেনার স্মরণে, ভয় করি না মরণে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’ পুলিশের পিকআপে ওঠার পরও পিয়া একই স্লোগান দিতে থাকেন।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, পিয়ার নামে বোয়ালিয়া থানায় বিস্ফোরক মামলা রয়েছে। এই মামলায় তাকে আদালতে পাঠানো হয়। বিচারক তাকে কারাগারে পাঠান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com