1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ৮ জনের ৭ বছর কারাদণ্ড ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ‘বিদায় নেওয়া সহজ নয়’, আর্জেন্টিনাকে আবেগঘন বার্তা মেসির ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ প্রধানমন্ত্রীর দিল্লিতে রাহুলের মামলা দায়ের, ‘ভারত হবে যন্তর মন্তর’ বিশ্বব্যাংক থেকে দশ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার হুতির হামলা : নিরাপত্তা শঙ্কায় প্রাসাদ থেকে প্রাসাদে ছুটছেন যুবরাজ সালমান: রিপোর্ট মঙ্গল গ্রহে নতুন রেকর্ড গড়ল নাসার পারসিভারেন্স রোবটযান ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী

শিগগিরই দেশে ফিরবেন শেখ হাসিনা, বিক্ষোভের পরিকল্পনা

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে পদত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার দ্রুত দেশে ফিরে আসতে পারেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা। আওয়ামী লীগের এক সিনিয়র নেতার বরাতে তারা জানায়, শিগগিরই দেশে ফিরে এসে অন্তবর্তীকালীন সরকারের বিরুদ্ধে বিক্ষোভের শুরু করতে পারে পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সফিউল আলম চৌধুরী ভয়েস অব আমেরিকাকে বলেন, ‘আমরা আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করতে যাচ্ছি ও বিক্ষোভের পরিকল্পনা করছি। ’

আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে পালিয়ে যাওয়া নেতাদের মধ্যে অন্যতম সফিউল আলম চৌধুরী। ভয়েস অব আমেরিকাকে ফোনে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন, ‘আমরা নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করছি। সমমসা দলগুলোকে নিয়ে আমরা অন্তবর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলন করবো।’

কবে আন্দোলন শুরু করতে পারেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দুই সপ্তাহ থেকে এক মাসের মধ্যেই আমরা আন্দোলন শুরু করবো।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com