1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ৮ জনের ৭ বছর কারাদণ্ড ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ‘বিদায় নেওয়া সহজ নয়’, আর্জেন্টিনাকে আবেগঘন বার্তা মেসির ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ প্রধানমন্ত্রীর দিল্লিতে রাহুলের মামলা দায়ের, ‘ভারত হবে যন্তর মন্তর’ বিশ্বব্যাংক থেকে দশ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার হুতির হামলা : নিরাপত্তা শঙ্কায় প্রাসাদ থেকে প্রাসাদে ছুটছেন যুবরাজ সালমান: রিপোর্ট মঙ্গল গ্রহে নতুন রেকর্ড গড়ল নাসার পারসিভারেন্স রোবটযান ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী

৪ দিন ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

টানা চার দিনের ছুটি শেষে আজ সোমবার (১৪ অক্টোবর) খুলছে সব অফিস-আদালত, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান ও শেয়ারবাজার। এদিন থেকে যথাসময়ে চলবে সব কার্যক্রম।

দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার (১০ অক্টোবর) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছিল সরকার। দুর্গাপূজার ছুটি এক দিন বাড়ানো এবং সাথে দু’দিন সাপ্তাহিক ছুটি থাকার কারণে টানা চার দিনের এই ছুটির সুযোগ তৈরি হয়।

অন্যান্য বছর শুধু বিজয়া দশমীর দিন সরকারি ছুটি থাকে। তবে এবার নির্বাহী আদেশে সপ্তমীর দিন বৃহস্পতিবার (১০ অক্টোবর) সরকারি ছুটি ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। ১১ ও ১২ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি ছিল। রোববার (১৩ অক্টোবর) পূজার ছুটি। সব মিলে মোট টানা চার দিনের ছুটি পেয়েছিলেন চাকরিজীবীরা।

তবে শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ক্যালেন্ডার অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলবে ১৭ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত। পরের দু’দিন শুক্র ও শনিবার হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে আগামী ২০ অক্টোবর।

এর মধ্যে ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি ১৫ অক্টোবর এবং লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমার ছুটি রয়েছে ১৬ অক্টোবর।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com