1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ৮ জনের ৭ বছর কারাদণ্ড ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ‘বিদায় নেওয়া সহজ নয়’, আর্জেন্টিনাকে আবেগঘন বার্তা মেসির ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ প্রধানমন্ত্রীর দিল্লিতে রাহুলের মামলা দায়ের, ‘ভারত হবে যন্তর মন্তর’ বিশ্বব্যাংক থেকে দশ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার হুতির হামলা : নিরাপত্তা শঙ্কায় প্রাসাদ থেকে প্রাসাদে ছুটছেন যুবরাজ সালমান: রিপোর্ট মঙ্গল গ্রহে নতুন রেকর্ড গড়ল নাসার পারসিভারেন্স রোবটযান ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী

বসুন্ধরার চেয়ারম্যান ও এমডিসহ ৮ জনের ব্যাংক হিসাব জব্দ

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

দেশের অন্যতম শীর্ষ শিল্প গ্রুপ বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরসহ পরিবারের ৮ সদস্যদের ব্যাংক হিসাব ৩০ দিনের জন্য জব্দ করা হয়েছে।

আজ রবিবার দেশের কেন্দ্রীয় আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। বিএফআইইউর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

হিসাব জব্দের তালিকায় পরিবারের অন্য সদস্যরা হলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের ছেলে সাদাত সোবহান, সাফিয়াত সোবহান ও সাফওয়ান সোবহান এবং তিন পুত্রবধূ সোনিয়া ফেরদৌসী সোবহান, সাবরিনা সোবহান ও ইয়াশা সোবহান।

চিঠিতে আরও বলা হয়েছে, এই আট জনের নামে একক মালিকানাধীন কোনো প্রতিষ্ঠান থাকলে তার ব্যাংক হিসাবও এক মাসের জন্য জব্দ রাখতে হবে। এসব ব্যক্তি ও তাদের প্রতিষ্ঠানের নামে ব্যাংকে থাকা হিসাবে যত ধরনের লেনদেন হয়েছে তার তথ্যও চেয়েছে বিএফআইইউ। এছাড়া বসুন্ধরা গ্রুপের এই আট পরিচালকের এবং তাদের প্রতিষ্ঠানের নামে ঋণ থাকলে তার হিসাব নম্বর, ঋণের বর্তমান স্থিতি, খেলাপি থাকলে তারও তথ্য পাঠাতে নির্দেশ দিয়েছে বিএফআইইউ। পাশাপাশি আমদানি বা রপ্তানি সংক্রান্ত তথ্য বিশেষ করে আমদানি বা রপ্তানির বিলের বিস্তারিত তথ্য, লকার সংক্রান্ত তথ্য চিঠি পাওয়ার দুই কর্মদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠাতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com