1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ৮ জনের ৭ বছর কারাদণ্ড ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ‘বিদায় নেওয়া সহজ নয়’, আর্জেন্টিনাকে আবেগঘন বার্তা মেসির ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ প্রধানমন্ত্রীর দিল্লিতে রাহুলের মামলা দায়ের, ‘ভারত হবে যন্তর মন্তর’ বিশ্বব্যাংক থেকে দশ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার হুতির হামলা : নিরাপত্তা শঙ্কায় প্রাসাদ থেকে প্রাসাদে ছুটছেন যুবরাজ সালমান: রিপোর্ট মঙ্গল গ্রহে নতুন রেকর্ড গড়ল নাসার পারসিভারেন্স রোবটযান ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী

ই-গভর্নমেন্ট সূচকে বাংলাদেশ এবার ১১ ধাপ এগিয়ে

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

জাতিসংঘের ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্সে (ইজিডিআই) ১১ ধাপ এবং ই-পার্টিসিপেশন সূচকে ৫ ধাপ এগিয়েছে বাংলাদেশ।

উল্লেখ্য, ২০০৩ সালের পর এবার সর্বোচ্চ ইজিডিআই ভ্যালু (০.৬৫৭০) অর্জন করেছে।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যায় নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এই ইনডেক্স প্রকাশিত হয়।

ইজিডিআই-২০২৪’এর তথ্যানুযায়ী, ১৯৩টি দেশের মধ্যে বাংলাদেশ এখন ১০০ তম। এর আগে ২০২০ ও ২০২২ সালের প্রতিবেদনে সূচকে বাংলাদেশের অবস্থান ছিল যথাক্রমে ১১৯ ও ১১১ তম।

এদিকে আবার ই-পার্টিসিপেশন সূচকে বাংলাদেশ বর্তমানে ৭০তম অবস্থানে রয়েছে। এর আগে ২০২২ সালের অবস্থান ছিল ৭৫ তম।

আশার কথা, এ বছর স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে সর্বোচ্চ ইজিডিআই মান নিয়ে বাংলাদেশ এগিয়ে রয়েছে।

ইজিডিআই-২০২৪ আরও তথ্য মতে, বাংলাদেশ অনলাইন সেবা সূচকে গতবারের ০.৬৫২১ স্কোর থেকে এবার বেড়ে ০.৭৩৭৪ স্কোর অর্জন করেছে। টেলিকমিউনিকেশন অবকাঠামে সূচকে আগের ০.৪৪৬৯০ স্কোর থেকে এবারের স্কোর বেড়ে দাঁড়িয়েছে ০.৬৫০১।

এবার ইজিডিআই-২০২৪ এ শীর্ষ তিনে রয়েছে যথাক্রমে ডেনমার্ক, এস্তোনিয়া ও সিঙ্গাপুর। বাংলাদেশের প্রতিবেশী ভারত রয়েছে ৯৭ তম স্থানে আর মিয়ানমারের অবস্থান ১৩৮। দক্ষিণ এশিয়ার দেশ মালদ্বীপ ৯৪, শ্রীলংকা ৯৮, ভুটান ১০৩ ও নেপাল ১১৯ তম স্থানে রয়েছে।

প্রসঙ্গত, সকল সদস্য রাষ্ট্রের ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট মূল্যায়নে বিভিন্ন প্রকাশনা এবং অনলাইনভিত্তিক বিভিন্ন সেবার তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ইজিডিআই তৈরি করা হয়। ইনডেক্স তৈরিতে দেশগুলোর অনলাইনে সেবা প্রদান, আইন ও পলিসি কাঠামো, ই-পার্টিসিপেশনের অবস্থার পাশাপাশি টেলিযোগাযোগ অবকাঠামো এবং হিউম্যান ক্যাপিটালকে মূল্যায়ন করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com