1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ ও হয়রানি বন্ধের আহ্বান শিক্ষা উপদেষ্টার

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

শিক্ষকদের পদত্যাগে বাধ্য করা ও হয়রানি করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

তিনি বলেন, এটা লক্ষ্য করা যাচ্ছে যে, সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের পদত্যাগে বাধ্য করাসহ নানা ধরনের হয়রানির ঘটনা এখনো অব্যাহত রয়েছে, যা একেবারেই অগ্রহণযোগ্য। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।’

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

শিক্ষা উপদেষ্টা বলেন, কোনো শিক্ষক-কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তিনি বলেন, ‘শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শিক্ষা প্রতিষ্ঠান প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।’

যে কোনো ধরনের বেআইনি ও অপরাধমূলক কর্মকাণ্ড মোকাবিলায় স্থানীয় প্রশাসনকে ইতোমধ্যে নির্দেশনা দেয়া হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘শিক্ষার্থীদের নিজেদের স্বার্থেই নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করতে হবে।’

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com