1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ৮ জনের ৭ বছর কারাদণ্ড ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ‘বিদায় নেওয়া সহজ নয়’, আর্জেন্টিনাকে আবেগঘন বার্তা মেসির ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ প্রধানমন্ত্রীর দিল্লিতে রাহুলের মামলা দায়ের, ‘ভারত হবে যন্তর মন্তর’ বিশ্বব্যাংক থেকে দশ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার হুতির হামলা : নিরাপত্তা শঙ্কায় প্রাসাদ থেকে প্রাসাদে ছুটছেন যুবরাজ সালমান: রিপোর্ট মঙ্গল গ্রহে নতুন রেকর্ড গড়ল নাসার পারসিভারেন্স রোবটযান ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী

চিকিৎসকদের শাটডাউন তুলে নেয়ার আহ্বান স্বাস্থ্য উপদেষ্টার

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

সারাদেশে চিকিৎসকদের ডাকা শাটডাউন তুলে নেয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম। এ ঘটনায় দু’টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

আজ রোববার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ আহ্বান জানান।
তিনি বলেন, ‘কথায় কথায় চিকিৎসকদের ওপর হামলা মেনে নেয়ার মত নয়। সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।’

স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম বলেন, যারা অভিযোগ করেছেন চিকিৎসা ঠিক মতো হয়নি, তাদের জন্য একটা তদন্ত কমিটি করেছি। যারা ডাক্তারদের গায়ে হাত তুলেছে, সেটা দেখার জন্য আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

চিকিৎসকদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, ‘তোমরা আমার সন্তানদের মতো। শাটডাউন তুলে নাও। মানুষের সেবা করার জন্য এসেছ। নিজেকে তো অনেক উজাড় করে দিয়েছ। আবারো উজাড় করে দাও। তোমরা প্রমাণ করো, মানুষের সেবার জন্য এসেছো। মানুষের দুঃখে তোমাদের মন কাঁদে, তাদের জন্য তোমরা আছো। এটাই তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com