1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ৮ জনের ৭ বছর কারাদণ্ড ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ‘বিদায় নেওয়া সহজ নয়’, আর্জেন্টিনাকে আবেগঘন বার্তা মেসির ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ প্রধানমন্ত্রীর দিল্লিতে রাহুলের মামলা দায়ের, ‘ভারত হবে যন্তর মন্তর’ বিশ্বব্যাংক থেকে দশ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার হুতির হামলা : নিরাপত্তা শঙ্কায় প্রাসাদ থেকে প্রাসাদে ছুটছেন যুবরাজ সালমান: রিপোর্ট মঙ্গল গ্রহে নতুন রেকর্ড গড়ল নাসার পারসিভারেন্স রোবটযান ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ারের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) শাহরিয়ার আলমের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে থানায় মামলা হয়েছে। মুখলেছুর রহমান মুকুল (৫৫) নামের এক ব্যক্তি বাদী হয়ে গতকাল শনিবার দিবাগত মধ্যরাতে মামলাটি করেন।

মামলায় আসামি হিসেবে মোট ৩৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ৩ আগস্ট মামলার আসামিরা অস্ত্রশস্ত্র নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান করছিলেন। মামলার বাদী মুখলেছুর রহমান ওই পথ দিয়ে যাওয়ার সময় তার গতিরোধ করা হয়। এরপর সেখানে সিরাজুল ইসলাম, শাহিনুর রহমান পিন্টু ও মো. জাহিদ নামের তিনজন তার মাথায় পিস্তল ঠেকিয়ে বলেন, মুখলেছুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্নভাবে ছাত্রদের সহযোগিতা করছেন -এমন অভিযোগ তুলে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় মুখলেছুর রহমান চাঁদা দিতে অস্বীকার করলে তার পকেট থেকে ৫০ হাজার টাকা বের করে নেওয়া হয়। ওই সময় মুখলেছুরকে ভয় দেখানো হয় যে, এ ঘটনা কাউকে বললে তাকে প্রাণে মেরে ফেলা হবে।

ওসি আবু সিদ্দিক বলেন, মামলার আসামিরা বর্তমানে আত্মগোপনে রয়েছেন। একজন উপ-পরিদর্শককে (এসআই) মামলা তদন্তের জন্য দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com