1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

কারফিউকে বাতিল ঘোষণা করল কোটা আন্দোলনকারীরা

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৪ আগস্ট, ২০২৪

সরকারের জারি করা কারফিউ বাতিল ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ রবিবার ফেসবুকে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এই ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‌‘এক দফার পর আর তাদের কোনো আদেশ কার্যকর থাকে না। সেজন্য সন্ধ্যা ছয়টা থেকে ঘোষণা করা কারফিউকে বাতিল ঘোষণা করা হলো।’

এদিকে পূর্বঘোষণা অনুযায়ী রাত ৯টা থেকে কারফিউ শুরুর কথা ছিল। তবে অসহযোগ আন্দোলন কর্মসূচির কারণে আজ সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

কারফিউয়ের নির্দেশনায় বলা হয়, ৪ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকাসহ সব বিভাগীয় সদর, সিটি করপোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর এবং উপজেলা সদরে কারফিউ বলবৎ থাকবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শনিবার (৩ আগস্ট) সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রবিবার সকাল থেকে অসহযোগ কর্মসূচি পালন করা হচ্ছে।

পাল্টা কর্মসূচিতে মাঠে নেমেছে আওয়ামী লীগ এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।

সবশেষ পাওয়া খবর অনুযায়ী রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগ নেতাকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ চলছে। এতে বহু হতাহতের খবর পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com