1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

যশোরে কোটা সংস্কার আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪

চলমান কোটা সংস্কার আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যশোরের সমন্বিত ছাত্র ঐক্য পরিষদ। আজ সোমবার দুপুরে সমন্বিত ছাত্র ঐক্য পরিষদ, যশোর জেলা শাখার নেতারা এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। সেইসঙ্গে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

যশোর পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সমন্বিত ছাত্র ঐক্য পরিষদ যশোরের সমন্বয়ক, সরকারি এম এম কলেজের ছাত্র পরশ আহমেদ ও ইয়াসিন আরাফাত। এ সময় উপস্থিত ছিলেন সমন্বিত ছাত্র ঐক্য পরিষদ যশোরের সমন্বয়ক, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহফুজ আলী, মোস্তাফিজুর রহমান ও ইবরার আলী এবং ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের ছাত্র ফাহিম হাসান।

লিখিত বক্তব্যে পরশ আহমেদ ও ইয়াসিন আরাফাত বলেন, ‘কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভুত পরিস্থিতিতে অনেকেই অপ্রত্যাশিতভাবে হতাহত হয়েছেন। এ ছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগসহ নানা সহিংস ঘটনা ঘটেছে। আমরা এসব অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি।’

তারা বলেন, ‘আমাদের প্রধান দাবি ছিল- কোটার যৌক্তিক সংস্কার। যা এরই মধ্যে সরকার পূরণ করেছে। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্ত থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com