1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যার হুমকি ট্রাম্পের বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান

আজ থেকে অফিসের নতুন সময়সূচি

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুলাই, ২০২৪

সরকারি ও বেসরকারি অফিসের জন্য নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। আজ রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত এই সময়সূচি চলবে। সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে অফিস শুরু হবে, যা চলবে বিকেল ৩টা পর্যন্ত।

গতকাল শনিবার জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের উদ্ধৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন তার সহকারী একান্ত সচিব মো. আব্দুল কাদির।

দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে যার কারণে সরকারি-বেসরকারি অফিসের সময়ও বাড়ানো হচ্ছে। এর আগে টানা তিন দিন নির্বাহী আদেশে সাধারণ ছুটিতে থাকার পর গত বুধবার থেকে খুলেছে সরকারি অফিস। বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে অফিস।

সে সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ শিবলী সাদিক কালবেলাকে জানান, বুধবার থেকে চলমান কারফিউ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিথিল থাকবে। এ সময়ের মধ্যেই মাত্র ৪ ঘণ্টা চলবে সরকারি অফিস। তবে জরুরি সেবা প্রতিষ্ঠানগুলো আগের নিয়মেই চলবে। এ-সংক্রান্ত এক অফিস আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

কোটা সংস্কার আন্দোলনের মধ্যেই দেশব্যাপী হামলা-অগ্নিসংযোগ শুরু হলে দেশে কারফিউ জারি করে সরকার। এমন পরিস্থিতিতে নির্বাহী আদেশে গত রবি ও সোমবার সব সরকারি-বেসরকারি অফিস, কলকারখানা ও ব্যাংকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে তা বাড়িয়ে মঙ্গলবারও করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com