1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

ঢাকা কলেজের সামনে সংঘর্ষে নিহত যুবকের পরিচয় মিলেছে

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুলাই, ২০২৪

কোটা সংস্কার আন্দোলনে রাজধানীর ঢাকা কলেজের সামনে নিহত যুবকের পরিচয় পাওয়া গেছে। নিহত ওই যুবকের নাম সবুজ আলী। তিনি ঢাকা কলেজের ১৮-১৯ সেশনের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী। মঙ্গলবার সারা দেশে মোট ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে রংপুরে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক আবু সাঈদ, চট্টগ্রামে তিনজন ও রাজধানীর ঢাকা কলেজের সামনে দু’জন নিহত হন।

মঙ্গলবার (১৬ জুলাই) মধ্যরাতে সবুজ আলীর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।

তিনি বলেন, বিকাল সোয়া ৫টার দিকে দ্রুত এক যুবককে দুই পথচারী উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। পরে চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিক ওই যুবকের পরিচয় পাওয়া না গেলেও মধ্যরাতে সিআইডির ক্রাইম সিন ইউনিট এসে তার পরিচয় শনাক্ত করে। তার নাম সবুজ আলী।

তিনি আরো বলেন, পরে ঢাকা কলেজের শিক্ষকরা এসে জানান, তিনি ঢাকা কলেজের শিক্ষার্থী। নিহত সবুজ আলী ঢাকা কলেজের পরিসংখ্যান বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী। তিনি নর্থ হলের ২০৫ নম্বর রুমে থাকতেন। সবুজ আলীর বাবার নাম বাদশা আলী ও মায়ের নাম সূর্য বানু। তার গ্রামের বাড়ি রংপুর বিভাগের নীলফামারী জেলার ভবানন্দহাট (আরাজি দলূয়া বাংলা বাজার) এলাকায়।

ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ বলেন, আমরা শিক্ষার্থীর মৃত্যুর খবর শুনে ঢামেকে এসেছি। প্রাথমিকভাবে নিহত সবুজ আমাদের শিক্ষার্থী এটি নিশ্চিত হওয়া গেছে। বাকি বিষয়গুলো পরে দেখা হবে।

এ সময় তার সঙ্গে হল তত্ত্বাবধায়ক, শিক্ষক পরিষদ সম্পাদক ও অন্য শিক্ষকরা ছিলেন।

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ ফেসবুকে নিহত সবুজ আলীর ছবি পোস্ট করেছেন। সেখানে তিনি দাবি করেছেন, ‘কোটা আন্দোলনকারীদের হাতে খুন ঢাকা কলেজ ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী’।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com