1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

খাগড়াছড়ির পাহাড়ে দুই আসামি গ্রেপ্তার, আনা হচ্ছে ঢাকায়

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৬ জুন, ২০২৪

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় নিহত ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে করা মামলার অন্যতম দুই আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। খাগড়াছড়িতে আজ বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত হেলিকপ্টার দিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। হেলিকপ্টারে করে তাদের ঢাকায় আনা হচ্ছে।

অভিযানের নেতৃত্বে ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) হারুন অর রশীদ। গ্রেপ্তার দুজন হলেন মো. মোস্তাফিজুর রহমান ফকির ও ফয়সাল আলী সাজী।

ডিবি সূত্র বলছে, সন্দেহভাজন আসামিদের মধ্যে মোস্তাফিজুর ও ফয়সাল সংসদ সদস্য খুন হওয়ার আগে গত ২ মে কলকাতায় যান। তারা দেশে ফিরে আসেন ১৯ মে। এই দুজনের বাড়ি খুলনার ফুলতলায়। খুনের পরিকল্পনা বাস্তবায়নকারী হিসেবে চিহ্নিত শিমুল ভূঁইয়ার বাড়িও একই এলাকায়।

পলাতক এই দুই আসামির কাছে এমপি আনার হত্যাকাণ্ডে অনেক তথ্য-উপাত্ত রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে অনেক তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছেন ডিবি কর্মকর্তারা।

আনার হত্যায় জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ এর আগে পাঁচজন গ্রেপ্তার হয়েছেন। তারা হলেন শিমুল ভুঁইয়া ওরফে শিহাব ওরফে আমানুল্যাহ সাঈদ, তানভীর ভুঁইয়া, শিলাস্তি রহমান, সাইদুল করিম মিন্টু ও কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু। এদের মধ্যে শিমুল, তানভীর ও শিলাস্তি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত বলে জানিয়েছে পুলিশ। আর মিন্টু ও বাবু নেপথ্যে থেকে সহযোগিতা করেছেন বলেও দাবি পুলিশের।

অন্যদিকে, এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করা হয় জিহাদ হোসেন ওরফে কসাই জিহাদকে। নেপালে আটক হন সিয়াম হোসেন নামের আরও একজন। পরে তাকে নেপাল থেকে ফিরিয়ে এনে গ্রেপ্তার দেখায় পশ্চিমবঙ্গ পুলিশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com