1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

পদ্মা সেতুতে এক দিনে ৪ কোটি ৮২ লাখ টাকা টোল আদায়

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৫ জুন, ২০২৪

ঈদের ছুটিতে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ। এতে পদ্মা সেতুতে যানবাহনের সংখ্যা বেড়েই চলছে। এর ফলে পদ্মা সেতুতে বেড়েছে টোল আদায়ের হার। শুক্রবার (১৪ জুন) সেতু পাড়ি দিয়েছে ৪৪ হাজার ৩৩টি যানবাহন। এতে টোল আয় হয়েছে ৪ কোটি ৮২ লাখ ১৮ হাজার ৬০০ টাকা, যা একদিনে টোল আদায়ের দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড।

পদ্মা সেতু সাইট অফিসের সহকারী প্রকৌশলী রাজন চন্দ্র বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেন।

সেতু সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার সেতুর মাওয়া প্রান্ত হয়ে ২৮ হাজার ৮৯৬টি ও জাজিরা প্রান্ত হয়ে ১৫ হাজার ১৩৭টি যানবাহন পাড়ি দেয়। এতে সেতুর রক্ষণাবেক্ষণের গাড়ি বাদে মাওয়া প্রান্তে ইটিসিএস, ক্রেডিটসহ আয় হয় ২ কোটি ৭৩ লাখ ১৮ হাজার ৫৭০ টাকা। জাজিরা প্রান্তে আয় হয় ২ কোটি ৮ লাখ ১৯ হাজার ৩০০ টাকা।

এর আগে পদ্মা সেতুর দ্বিতীয় সর্বোচ্চ টোল আদায় হয়েছিল গত বছরের ২৭ জুন। ওইদিন সেতু দিয়ে ৪৩ হাজার ১৩৭টি যানবাহন পারাপার হয়। টোল আদায় হয় চার কোটি ৬০ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা, যা তৃতীয় সর্বোচ্চ আয়। একদিন সর্বোচ্চ চার কোটি ৯০ লাখ ৬৭ হাজার ৫০ টাকা টোল আদায়ের রেকর্ড হয় চলতি বছরের ৯ এপ্রিল। এদিন মোট যানবাহন পাড়ি দিয়েছিল ৪৫ হাজার ২০৪টি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com