1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

ব্ল্যাকমেইলের শিকার ফারিণ!

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৮ জুন, ২০২৪

বিয়ের পর খুব সুন্দরভাবেই চলছিল রাইসার সংসার ও চাকরিজীবন। তবে সংসারে তার দুই জা মাঝে মধ্যেই তাকে নিয়ে নানা রকম খারাপ মন্তব্য করেন ও খোঁচা দিয়ে কথা বলেন! কিন্তু সেসব একদমই পাত্তা দেন না রাইসা। স্বামী রাকিবের কাছেও রাইসা স্ত্রী হিসেবে অনেক প্রিয়।

কিন্তু বিপত্তি ঘটে রাইসার প্রাক্তন প্রেমিককে ঘিরে। একদিন সোশ্যাল মিডিয়ায় রাইসার একটা ভিডিও ছেড়ে দেয় সে। আর তার কারণে নিমিষেই বদলে যায় রাইসার চারপাশ। স্বামী-সংসার, বাবা-মা সবাইকে তার হারাতে হয়। সবাই তাকে ভুল বুঝে। রাইসা কোনোভাবেই বোঝাতে পারে না এটি ভুয়া ভিডিও, তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছে।

এমনই গল্পে নির্মিত হয়েছে নাটক ‘মুক্তি’। এতে রাইসা চরিত্রে অভিনয় করেছন তাসনিয়া ফারিণ। নাটকটি নিয়ে দারুণ আশাবাদী এই অভিনেত্রী।

তার কথায়, ‘এবার ঈদে আমার খুব বেশি নাটক নেই। যে ক’টি কাজ করেছি তার মধ্যে এটি একটি। গল্পে দর্শক দারুণ একটি বার্তা পাবে। আত্মহত্যার পথ বেছে না নিয়ে কীভাবে একটা মেয়ে সত্যের উন্মেচন করে আমার চরিত্রের মধ্য দিয়ে নির্মাতা সেটি তুলে ধরেছেন।’

‘মুক্তি’ নাটকে তাসনিয়া ফারিণের বিপরীতে অভিনয় করেছেন খায়রুল বাসার। নাটকটি প্রযোজনা করেছেন জামাল হোসেন। এর গল্প ও পরিচালনায় মাহমুদ মাহিন। আসছে ঈদে নাটকটি প্রচার হবে রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com