1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

আমি বাবার হত্যাকারীদের ফাঁসি চাই

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২২ মে, ২০২৪

‘আমি আমার বাবার হত্যাকারীদের বিচার চাই। আমার বাবাকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি কার্যকর করা হয়েছে এটা আমি দেখতে চাই। আমরা কাউকে সন্দেহ করছি না। তবে বাবাকে যারা হত্যা করেছে তাদের আমি দেখতে চাই’ এমনটাই দাবি ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের।

বুধবার (২২ মে) দুপুরে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের কাছে এ চাওয়ার কথা জানান তিনি।

মুমতারিন ফেরদৌস ডরিন সাংবাদিকদের বলেন, ‘আমার সাথে সর্বশেষ বাবার ভিডিও কলে কথা হয়। তিনি বলেছিলেন, আম্মু আমি ভারতে যাচ্ছি। দুই-একদিনে চলে আসব। তোমার দাঁতের যত্ন নিও। তোমার দাঁতে সমস্যা। আমি ইন্ডিয়া থেকে এসে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। তুমি থাকো, আমি আসতেছি। এ কথা বলে গেছে। এরপরে আর কথা হয়নি।’

মুমতারিন ফেরদৌস আরো বলেন,‘আমি এখনই কাউকে সন্দেহ করছি না। তবে কারা আমি দেখতে চাই। এরপর আমি বলব। যাদেরকে ধরা হয়েছে এবং যাদের ধরার পরিকল্পনা হচ্ছে, তাদেরকে ধরতেও আমি সহযোগিতা চাচ্ছি। তাহলে অবশ্যই কোনো না কোনো কিছু বের হয়ে আসবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুমতারিন ফেরদৌস ডরিন বলেন,‘আটকদের আমি চিনি না। কিন্তু আমি চিনতে চাই। হারুন স্যারকে (ডিবি প্রধান) আমি বলে এসেছি, আপনি আইডেন্টিফাই (শনাক্ত) করেন। আমাকে চেনান তারা কারা? আমি তাদের চিনতে চাই। আমি প্রকাশ্যে তাদের মৃত্যু দেখতে চাই। কারা আমাকে এভাবে এতিম করে দিল?’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com