1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

চট্টগ্রাম থেকে ছেড়ে গেল প্রথম হজ ফ্লাইট

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মদিনার উদ্দেশে ছেড়ে গেছে প্রথম হজ ফ্লাইট। আজ মঙ্গলবার ভোর ৩টা ২০ মিনিটে ৪০২ জন হজযাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশে ফ্লাইটটি ছেড়ে যায়।

চট্টগ্রাম থেকে এবার ২২টি ফ্লাইট যাবে সৌদি আরবে। সেখান থেকে মোট ৮ হাজার যাত্রী যাবেন হজে। তারমধ্যে, দুটি ফ্লাইট চট্টগ্রাম থেকে মদিনা এবং বাকি ২০টি ফ্লাইট চট্টগ্রাম থেকে জেদ্দায় যাবে।

এদিকে, হজ যাত্রীদের বিদায় জানাতে মধ্যরাতেই বিমানবন্দরে এসেছিলেন স্বজনরা। এর আগে, রাত ১টায় হজ যাত্রীদের প্রথম ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। সুষ্ঠু ও সুন্দরভাবে পবিত্র হজ পালনের পর নির্বিঘ্নে যেন দেশে ফিরতে পারেন সেজন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন হজ যাত্রীরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com