1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

ভোটের পরিবেশ নষ্ট করলে কাউকে ছাড় নয়: ইসি রাশেদা

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ মে, ২০২৪

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, ‘প্রার্থী যে দলেরই হোক না কেনো ভোটের পরিবেশ নষ্ট করার চেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না। ভোটকেন্দ্র এবং ভোটকেন্দ্রের বাইরে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। ভোটের পরিবেশ সুন্দর ও সুষ্ঠু রাখতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর।’

আজ শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজিত প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। তিনি এ সময় বিভিন্ন প্রার্থীর অভিযোগ শোনেন।

তিনি বলেন, ‘দেশের সব ধরনের নির্বাচন আবার সুষ্ঠু নিরপেক্ষ করতে কমিশন কাজ করে যাচ্ছে। আগামী উপজেলা নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তাদের সকলকে নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে চলতে অনুরোধ জানাই। একইসঙ্গে ভোটের পরিবেশ এবং ভোটারদের ভোটকেন্দ্রে আনতে আগ্রহ সৃষ্টির জন্য প্রার্থীদের অনুরোধ জানাই।’

রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশের উপ মহাপরিদর্শক রাজশাহী রেঞ্জ আনিসুর রহমান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মো. মাহবুবুর রহমান, পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল এবং জেলা নির্বাচন কর্মকর্তা মো. শহিদুল ইসলামসহ বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও সংবাদমাধ্যমকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com