1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, আঘাত হানবে যেসব এলাকায় ইরানের হুঁশিয়ারি: ফের যুদ্ধ শুরু হলে তেলের দাম ছাড়াতে পারে ১৫০ ডলার আ. লীগের সাত শীর্ষ নেতার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে সরকার এলএনজি টার্মিনালের বিকল্প কুয়াকাটা ক্যাঙারু কোর্টের মন্তব্য: ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চাইলেন দুই আইনজীবী যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম অবশেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো

ট্রেনে পায়ের আঙুল কাটা পড়েছে আনু মুহাম্মদের

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪

রাজধানীর খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে আহত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ। আজ রবিবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো. মাসুদ জানান, বাম পায়ে আঘাত নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, তার বাম পায়ের আঙুল কাটা পড়েছে।

স্থানীয়রা জানায়, অধ্যাপক আনু মোহাম্মদ খিলগাঁও রেলগেট এলাকায় ধীরে চলতে থাকা একটি ট্রেনে করে কমলাপুর যাওয়ার জন্য ওঠার সময় পা পিছলে চাকার নিচে পড়ে যান। এতে তার বাম পায়ের আঙুল কাটা পড়ে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com