1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

প্রথম দিন অফিসে এসেই যা বললেন ওবায়দুল কাদের

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দেশি-বিদেশি চাপ নিয়ে আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি বারে বারে বলেছেন, চাপ বিদেশ থেকে আছে, দেশে তো আছেই। কিন্তু আমরা সেই চাপ অতিক্রম করার ক্ষমতা রাখি, সাহস রাখি, সামর্থ্য রাখি। আমাদের শক্তির উৎস বাংলাদেশের জনগণ।’

আজ রবিবার সচিবালয়ে নিজ দপ্তরে নতুন সরকারের প্রথম দিনের অফিস শুরুর আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘আমাদের সম্পর্ক মাটি আর মানুষের সঙ্গে। মাটি আর মানুষের সঙ্গে যে দলের, যে সরকারের সম্পর্ক সেই দল কোন বিদেশি চাপ বা দেশি চাপ, কোন চাপের কাছেই নতিস্বীকার করে না।’

তিনি বলেন, ‘আমরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছি। পথে পথে বাধা ছিল। সেটা আমরা অতিক্রম করেছি। আমরা অতিক্রম করেছি নির্বাচন পূর্ব পরিস্থিতি। নির্বাচন তো হয়েই গেছে। অনেকে ভেবেছে নির্বাচন আমরা করতে পারব না। তাদের সেই স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে গেছে। আমাদের স্বপ্ন আমরা বাস্তবায়িত করেছি। এখন আমাদের চ্যালেঞ্জ আসবে আমরা জানি। বিদেশি চাপ থাকবে, আমাদের অর্থনীতিকে বিপন্ন করার ষড়যন্ত্রও আছে। এগুলোকে ভয় পেলে চলবে না। সাহস রাখতে হবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com