1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

অভিনেতা নানা পাটেকর মারা গেছেন

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

বলিউডের শক্তিশালী অভিনেতা নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার ভোররাতে গোয়ার নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের বরাতে দ্য ইকোনমিক টাইমস, এনডিটিভি, হিন্দুস্তান টাইমস, টাইমস অব ইন্ডিয়াসহ দেশটির একাধিক গণমাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যমের খবর বলছে, গোয়ার ডোনা পাউলায় নিজ বাসভবনে অচেতন অবস্থায় পাওয়া যায় নানা পাটেকরকে। পরে তাকে দ্রুত স্থানীয় মণিপাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে ভোর ৫টা ২০ মিনিটে অভিনেতাকে মৃত ঘোষণা করা হয়।

হিন্দুস্তান টাইমসের খবরে স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানানো হয়, নানা পাটেকরের ছেলে মালহার পাটেকর বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

মণিপাল হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান চিকিৎসক শেখর সালকার জানান, হাসপাতালে নেওয়ার পর প্রায় ৪৫ মিনিট নানা পাটেকরকে বাঁচানোর চেষ্টা করা হয়। তাকে ক্রমাগত সিপিআর দেওয়া হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।এ ঘটনায় একটি মেডিকো-লিগ্যাল কেস (এমএলসি) নথিভুক্ত করা হয়েছে।

মৃত্যুর কারণ নিশ্চিত করতে ময়নাতদন্ত করা হবে বলে দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

১৯৫১ সালের ১ জানুয়ারি মহারাষ্ট্রে জন্ম নানা পাটেকরের। তার প্রকৃত নাম বিশ্বনাথ পাটেকর। হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে কয়েক দশকের অভিনয়জীবনে স্বতন্ত্র অভিনয়ভঙ্গি ও সংলাপ বলার ধরনের জন্য বিশেষ পরিচিতি পান তিনি।

‘পরিন্দা’, ‘ক্রান্তিবীর’, ‘অব তক ছাপ্পান’, ‘অগ্নিসাক্ষী’, ‘ওয়েলকাম’সহ অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন নানা পাটেকর। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। ২০১৩ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মাননায় ভূষিত করে।

১৯৭৮ সালে ‘গমন’ সিনেমার মাধ্যমে তিনি বলিউড আত্মপ্রকাশ করেন। ২০০০-এর দশকের শুরুর দিকে ‘শক্তি: দ্য পাওয়ার’ (২০০২), ‘আব তক ছাপ্পান’ (২০০৪), ‘অপহরণ’ (২০০৫) এবং ‘ট্যাক্সি নম্বর ৯২১১’ (২০০৬)-এর মতো সিনেমায় অভিনয় করে তিনি ব্যাপক প্রশংসা কুড়ান। এ ছাড়া কমেডি ঘরানার সিনেমা ‘ওয়েলকাম’ (২০০৭) এবং এর সিক্যুয়েল ‘ওয়েলকাম ব্যাক’ (২০০৫)-এ ‘উদয় শেঠি’ গ্যাংস্টার চরিত্রে অভিনয় করে তিনি দারুণ জনপ্রিয়তা পান।

এই অভিনেতা কমেডি-থ্রিলার সিনেমা ‘হাউসফুল ৫’-এও একটি পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন। ২০১০ সালের রাজনৈতিক থ্রিলার সিনেমা ‘রাজনীতি’-তেও অভিনয় করেন নানা পাটেকর। এ সিনেমার জন্য তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে পঞ্চমবারের মতো মনোনয়ন লাভ করেন।

এর পর ২০১৬ সালে মারাঠি সিনেমা ‘নটসম্রাট’-এ অসাধারণ অভিনয়ের জন্য তিনি ফিল্মফেয়ারে সেরা অভিনেতার পুরস্কার জিতে নেন। অভিনয়ের পাশাপাশি ‘যশোবন্ত’ (১৯৯৭), ‘ওয়াজুদ’ (১৯৯৮) এবং ‘আঁচ’ (২০০৩) সিনেমায় প্লেব্যাক শিল্পী হিসেবেও পরিচিতি ছিল নানা পাটেকরের।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com