1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

ফরিদপুর সদরে নির্বাচনী সহিংসতায় নৌকার ২ কর্মী গুরুতর আহত

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩

ফরিদপুর-৩ (সদর) আসনের ঈশান গোপালপুর ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় হামলায় আহত হয়েছেন দুই যুবক। সোমবার (২৫ ডিসেম্বর) রাত ৯টার দিকে এ হামলা হয়।
আহতরা হলেন কামরুল মোল্যা (৪৩) ও সেলিম শেখ (৪০)। এসময় পঞ্চাশোর্ধ আরেক ব্যক্তি তাদের উদ্ধার করতে যেয়ে সামান্য আহত হন।

আহতরা জানান, নৌকার লিফলেট বিতরণ করার সময় একটি মাইক্রোবাস দেখে তারা নৌকা বলে স্লোগান দেন। গাড়িটির পিছনে কয়েকটি মোটরসাইকেলে হেলমেট পরিহিত যুবকেরা ছিল। তারা নেমে এসে তাদের এলোপাথারি মারধরের পর ভারী কিছু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।

স্খানীয়রা তাদের রাস্তার পাশে পড়ে থাকতে দেখে উদ্ধার করে আহতাবস্থায় ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ফরিদপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার অহিমুল ইসলাম ফাহিম বলেন, আহত দু’জনের অবস্থা গুরুতর। একজনের মাথায় আঘাত রয়েছে, আরেকজনের শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, খবর পেয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনে আওয়ামী লীগের প্রার্থী শামীম হক ও সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ তাদের দেখতে হাসপাতালে যান। শামীম হক এ ঘটনার সাথে প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের সমর্থকেরা জড়িত উল্লেখ করে বলেন, এভাবে একের পর এক সন্ত্রাস করছে তারা। এটি ভোট করার জন্য না। ভোটকে ব্যাহত করার জন্য বিএনপি-জামাতের এজেন্ডা বাস্তবায়ন করছে তারা। আমি এব্যাপারে প্রধানমন্ত্রীকে জানাবো। তিনি বলেন, ফরিদপুরের অবস্থা ঝুঁকিপূর্ণ। আমি সবাইকে বলবো আপনারা কেউ আইন নিজের হাতে নেবেন না।

তবে স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের নির্বাচনী সমন্বয়কারী মো. শোয়েবুল ইসলাম বলেন, ‘এ ঘটনা তারাই ঘটিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা দোষ চাপাচ্ছে। এর আগে সেখানে নৌকার লোকেরাই বরং তাদের কর্মীদের উপর বেশ কয়েকটি হামলা করে গুরুতর আহত করেছে। এখন পরিকল্পিতভাবে নিজেদের লোকদের উপর হামলা করে রাজনৈতিক ফায়দা নিতে চাইছে। এটি একটি রাজনৈতিক সাবোটাজ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com