1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যার হুমকি ট্রাম্পের বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান

লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন ১৪৩ বাংলাদেশি

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
লিবিয়ার রাজধানী ত্রিপোলির ডিটেনশন সেন্টারে আটক থাকা ১৪৩ বাংলাদেশি দেশে ফিরেছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম), পররাষ্ট্র মন্ত্রণালয় ও লিবিয়াতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় আজ মঙ্গলবার সকালে তারা দেশে এসে পৌঁছান।

আইওএম আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশে ফিরে আসার পর প্রত্যেক বাংলাদেশিকে বাড়ি ফেরার খরচ হিসেবে ৫ হাজার ৮৯৬ টাকা করে দেওয়া হয়। নিজ এলাকায় ফিরে প্রতিবেশী ও আত্মীয়দের কাছে লিবিয়ায় আটক থাকার ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরতে তাদের উদ্বুদ্ধ করেন কর্মকর্তারা।

 

গতকাল সোমবার লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার লিবিয়ার অভিবাসন অধিদপ্তরে বাংলাদেশে ফেরত আসার অপেক্ষায় থাকা ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের বিদায় জানান। এ সময় আবুল হাসনাত অবৈধ অভিবাসনের নানা ঝুঁকির কথা তুলে ধরনে।

আবুল হাসনাত জানান, সম্প্রতি বাংলাদেশ ও লিবিয়ার মধ্যে জনশক্তি রপ্তানিতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা হয়েছে। এর মাধ্যমে ভবিষ্যতে লিবিয়ায় বৈধভাবে আসা কর্মীদের অধিকার সুরক্ষিত হবে।

 

ফেরত আসা ১৪৩ জনের বাইরে এখনো দেশে আসার অপেক্ষায় আছেন ৩২০ বাংলাদেশি। তারা ত্রিপোলি ও বেনগাজীর ডিটেনশন সেন্টারে আটক আছেন। আগামীকাল বুধবার ও আগামী ৫ ডিসেম্বর তাদের দেশে ফেরত পাঠানো হবে।

আইওএম জানায়, এ পর্যায়ে সর্বমোট ৫১৬ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com