1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যার হুমকি ট্রাম্পের বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান

সরকারদলীয় সন্ত্রাসীরা বাসায় ককটেল মেরেছে: আফরোজা আব্বাস

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সহধর্মিণী, জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস বলেছেন, ‘সরকারদলীয় সন্ত্রাসীরা আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় আমার বাসায় ককটেল মেরেছে।’

আজ মঙ্গলবার সকাল ১১টায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আফরোজা আব্বাস আরও বলেন, ‘ছাত্রলীগ, যুবলীগের ছেলেরা প্রেস-লেখা জ্যাকেট পরে ককটেল মেরেছে। এ সময় পুলিশ তাদের নিরাপদে ঘটনাস্থল ত্যাগে সহায়তা করে।’

তিনি বলেন, ‘কালো পোশাক ও হেলমেট পরিহিত দুজন মোটরসাইকেল আরোহীকে শনাক্ত করার পরও পুলিশ কোন সহায়তা করেনি। এতেই বুঝা যায় এই সরকার থাকলে আমরা ন্যায় বিচার পাব না।’

তিনি আরও বলেন, ‘মির্জা আব্বাস জেলে এমন পরিস্থিতিতে বাসায় ককটেল হামলার ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছি।’

এর আগে মঙ্গলবার সকাল ৮টার দিকে মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসায় একটি মোটরসাইকেলে করে দুজন আরোহী এসে পর পর দু’টি ককটেল নিক্ষেপ করেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করে জানান, একটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হয় এবং অপর একটি ককটেল অবিস্ফোরিত থাকে। এ সময় পুরো বাড়ি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com